BECILCentral Government Government Jobs 

বি ই সি আই এল ১০৩ লোডার, সুপারভাইজর বাছাই করবে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: হ্যান্ডিম্যান/ লোডার, সুপারভাইজর এবং সিনিয়র সুপারভাইজর পদে স্থাপনার জন্য ১০৩ স্কিল্ড, আনস্কিল্ডকে বাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বিইসিআইএল)। চুক্তির ভিত্তিতে, নিয়োগ হবে এএআই কারগো লজিস্টিক অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস কোম্পানি লিমিটেডের, অমৃতসর, ইন্দোর, রাজামুন্দ্রি, দেরাদুন এবং তিরুপতিতে।

হ্যান্ডিম্যান/ লোডার (আনস্কিল্ড): শূন্যপদ ৭৩টি। অন্তত অষ্টম শ্রেণি পাশ হতে হবে। স্থানীয় ভাষা এবং হিন্দিতে লোকের সঙ্গে কথা বলতে পারা চাই। ইংরিজি পড়তে পারলে ভাল। কার্গো হ্যান্ডলিংয়ে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। মাইনে ১৪,০১৪ টাকা।

সুপারভাইজর (স্কিল্ড): শূন্যপদ ২৬টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকলে ভালো। কার্গো ইন্ডাস্ট্রিতে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মাইনে ১৮,৫৬৪ টাকা।

সিনিয়র সুপারভাইজর (হাইলি স্কিল্ড): শূন্যপদ ৪টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকলে ভালো। কার্গো ইন্ডাস্ট্রিতে অন্তত ২ বছরের কাজের আভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাইনে ২০,৩৮৪ টাকা।

নিয়ম এবং কাজের প্রয়োজন অনুযায়ী প্রার্থিবাছাই হবে পরীক্ষা/ লিখিত পরীক্ষা/ ইন্টারভিউ/ কাজে যোগদানের সময় বাছাই প্রক্রিয়ার মাধ্যমে।

যে কোনও ১টি পদে আবেদনের জন্য ফি বাবদ দিতে হবে ৭৫০ (তফশিলি, আর্থিকভাবে দুর্বল/ প্রতিবন্ধী হলে ৪৫০) টাকা। একের অধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রতিটি অতিরিক্ত পদের জন্য দিতে হবে অতিরিক্ত ৫০০ (তফশিলি, আর্থিকভাবে দুর্বল/ প্রতিবন্ধী হলে ৩০০) টাকা।

আবেদন করবেন অনলাইনে www.becil.com বা https://becilregistration.com ওয়েবসাইটের মাধ্যমে, ৩০ জুনের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। অনলাইন দরখাস্ত করার আগে নিজের ছবি, সই, বার্থ সার্টিফিকেট/ ১০ম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (ফাইল সাইজ ১০০ কেবি-র মধ্যে) স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। ধাপে ধাপে দরখাস্ত করতে হবে। শেষ ধাপে স্ক্যান ফাইলটি দরখাস্তের ফর্মের শেষে দেওয়া ই-মেল আইডি -তে পাঠাবেন। বিজ্ঞপ্তি নং ৬১। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment