BISCentral Government Government Jobs 

ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে ২৮ সায়েন্টিস্ট-বি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সায়েন্টিস্ট-বি পদে ২৮ জন ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর এবং সায়েন্সের মাস্টার ডিগ্রিধারীকে নিচ্ছে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (বি আই এস)। নিয়োগ হবে সিভিল, ইনস্ট্রুমেন্টেশন, এনভায়রণমেন্ট, কেমিস্ট্রি এবং টেক্সটাইল ডিসিপ্লিনে। কাজ করতে হবে দিল্লিতে।

ডিসিপ্লিন অনুযায়ী শূন্যপদ যথাক্রমে – ১৩টি, ২টি, ২টি, ৭টি এবং ৪টি।

শিক্ষাগত যোগ্যতা:- কেমিস্ট্রি ডিসিপ্লিন: অন্তত ৬০ (তফশিলি হলে ৫৫) শতাংশ নম্বর নিয়ে কেবল কেমিস্ট্রি ডিসিপ্লিনে, ন্যাচারাল সায়েন্স/ সমতুলের মাস্টার ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ২০১৯/ ২০২০/ ২০২১ গেট উত্তীর্ণ হয়ে থাকা চাই। বাকি ডিসিপ্লিন গুলির ক্ষেত্রে: অন্তত ৬০ (তফশিলি হলে ৫৫) শতাংশ নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ সমতুলের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ২০১৯/ ২০২০/ ২০২১ গেট উত্তীর্ণ হয়ে থাকা চাই।

২৫.০৬.২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সায়েন্টিস্ট-বি পদের মাইনে ৮৭,৫২৫ টাকা।

প্রার্থিবাছাই হবে ২০১৯/ ২০২০/ ২০২১ গেট স্কোর এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে।

দরখাস্তের ফি বাবদ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে হবে ১০০ টাকা, ২৫ জুনের মধ্যে। তফশিলি, প্রতিবন্ধী, মহিলা এবং প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না।

আবেদন করবেন অনলাইনে bis.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৫ জুনের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট: bis.gov.in

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment