পাওয়ার গ্রিড কর্পোরেশনে ৩৫ ডিপ্লোমা ট্রেনি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইলেক্ট্রিক্যাল ও সিভিল শাখায় ডিপ্লোমা ট্রেনি পদে ৩৫ জনকে নিচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নর্দার্ন রিজিয়ন-ওয়ান।
NR-I/02/2021/DT তারিখ ২৪.০৫.২০২১ অনুযায়ী অনলাইন আবেদনের শেষ তারিখ ছিল ১৫ জুন, ২০২১। কর্তৃপক্ষ শংশোধনী বিজ্ঞপ্তি (NR-I/02/2021/DT তারিখ ০৭.০৬.২০২১)-এর মাধ্যমে আবেদনের শেষ তারিখ ২১ জুন পর্যন্ত বাড়িয়েছে।
ডিপ্লোমা ট্রেনি (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ৩০টি। ডিপ্লোমা ট্রেনি (সিভিল): শূন্যপদ ৫টি। সংশ্লিষ্ট শাখায় অন্তত ৭০ শতাংশ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পাশ) নম্বর নিয়ে ৩ বছরের পুরো সময়ের স্বীকৃত ডিপ্লোমাধারী হতে হবে। বয়স ১৫-৬-২০২১ তারিখের হিসেবে ২৭ (তফশিলি ৩২, ওবিসি ৩০) বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ২৭,৫০০ টাকা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা/ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে http://powergrid.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ২১ জুনের মধ্যে। অনলাইন আবেদনের আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। ফি বাবদ কার্ড/ নেট ব্যাঙ্কিং/ ই-ওয়ালেট -এর ৩০০ টাকা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: NR-I/02/2021/DT. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
আবেদনের তারিখ বৃদ্ধির পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: ।। অনলাইন আবেদন ।। লগ-ইন ।।

