cci ltdCentral Government Government Jobs 

সিমেন্ট কর্পোরেশনে ৪৬ ইঞ্জিনিয়ার ও অফিসার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইঞ্জিনিয়ার এবং অফিসার পদে ৪৬ জনকে নিচ্ছে সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (সিসিআই)। নিয়োগ হবে বি ই/ বিটেক, এমবিএ, সিএ, এলএলবি পাশ প্রার্থীদের থেকে, চুক্তিতে। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে।

ইঞ্জিনিয়ার -এর মোট শূন্যপদ ২৯টি। ইঞ্জিনিয়ার নিয়োগ হবে প্রোডাকশন, মেকানিক্যাল, সিভিল, মাইনিং, ইন্সট্রুমেন্টেশন এবং ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনে। সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পুরো সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে সঙ্গে দুই বছরের অভিজ্ঞতা থাকা চাই।

অফিসার -এর মোট শূন্যপদ ১৭টি। মেটেরিয়াল ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, হিউম্যান রিসোর্স, কোম্পানি সেক্রেটারি, রাজভাষা অধিকারী এবং লিগ্যাল ডিসিপ্লিনে। ২ বছরের পুরো সময়ের এমবিএ (মার্কেটিং) অথবা সিএ/ আইসিডব্লুএ অথবা এমবিএ (ফিনান্স) অথবা এমএসডব্লু অথবা সিএস অথবা ডিগ্রি লেভেল পর্যন্ত ইংরিজি-সহ হিন্দির মাস্টার ডিগ্রিধারী অথবা ডিগ্রি লেভেল পর্যন্ত হিন্দি-সহ ইংরিজির মাস্টার ডিগ্রিধারী অথবা এলএলবি ডিগ্রিধারী হতে হবে। আর এসবের সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ওপরে বলা ২টি পদের ক্ষেত্রেই ৩০-৬-২০২১তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে এবং মাইনে মাসে ২৫,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

কোনও দরখাস্তের ফি লাগবে না। দরখাস্ত করবেন অনলাইনে https://www.cciltd.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৩০ জুনের মধ্যে। বিজ্ঞপ্তি নং CO/01/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment