৪৫ সহকারি ও কারিগর নিচ্ছে ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র আর্টিজ্যান পদে ৪৫ জনকে দিচ্ছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। কাস্টমার সাপোর্ট ডিভিশনের প্রোজেক্টের প্রয়োজনে, বিভিন্ন সাইট/ কাস্টমার প্রেমাইসেসে কাজের জন্য, নিয়োগ হবে নির্দিষ্ট ৪ বছরের চুক্তিতে।
জুনিয়র আর্টিজ্যান (ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রিশিয়ান/ফিটার): শূন্যপদ ২১টি (ট্রেড: ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইনস্ট্রুমেন্টেশন, ইলেক্ট্রিক্যাল, ফিটার, কেমিক্যাল প্লান্ট অপারেটর)। ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ পাওয়ার ইলেকট্রনিক্স/ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স/ ইন্সট্রুমেন্টেশন/ প্রসেস ইন্সট্রুমেন্টেশন/ মেকানিক্যাল (ফিটার/ ডিজেল মেকানিক) -এর যে কোনও একটি ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। মাসে ১৯,০৬৪ টাকা।
জুনিয়র আর্টিজ্যান (কেমিক্যাল প্ল্যান্ট অপারেটর): শূন্যপদ ১৮টি। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স-সহ উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। অথবা অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞানের বিষয়/ ম্যাথমেটিক্স নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ এবং কেমিক্যাল প্ল্যান্ট অপারেশন -এর ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। অথবা কেমিক্যাল প্ল্যান্ট অপারেশন্স -এর আইটিআই (AOCP-Attendant Operator Chemical Plant)/ এনসিটিভিটি পাশ হতে হবে। মাসে ১৯,০৬৪ টাকা।
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-এ: শূন্যপদ ৬টি (ট্রেড: কেমিক্যাল)। কেমিস্ট্রি-সহ প্রথম শ্রেণির বি এসসি ডিগ্রিধারী হতে হবে। উচ্চমাধ্যমিক/ সমতুলে (ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি) বা (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স) ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। অথবা মাধ্যমিক/ সমতুলের পর ৩ বছরের ডিপ্লোমা কোর্সে প্রথম শ্রেণিতে পাশ করে থাকতে হবে কিংবা স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কেমিক্যাল ডিসিপ্লিনে ২ বছরের প্রথম শ্রেণির ভোকেশনাল কোর্স-সহ উচ্চমাধ্যমিক/ সমতুলের পর ২ বছরের ডিপ্লোমা কোর্সে প্রথম শ্রেণিতে পাশ করে থাকতে হবে। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। মাসে ২০,৯৮৪ টাকা।
দুটি পদের ক্ষেত্রেই ৩১-৫-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বয়সের ছাড় আছে।
প্রার্থিবাছাই হবে মেধার ভিত্তিতে। এরজন্য ওয়াক-ইন লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্ট হবে ১৫ জুন, ২০২১। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের নম্বরের ভিত্তিতে। লিখিত পরীক্ষায় সফলদের ট্রেড টেস্ট হবে। ঠিকানা: Atomic Energy Central School, RMP Yelwal Colony, Hunsur Road, Yelwal Post, Mysuru – 571130. সময় লাগবে ১-২ দিন। যাওয়া ও থাকার খরচ প্রার্থীদের নিজেদের।
লিখিত পরীক্ষার সময় সঙ্গে নিতে হবে – আধার/ প্যান/ ভোটার আই-ডি/ ড্রাইভিং লাইসেন্স/ কোনও সরকারি সচিত্র পরিচয়পত্র। এছাড়া নিজের পেন/ পেন্সিল, রাইটিং প্যাড ইত্যাদি।
www.ecil.co.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাপ্লিকেশন ফর্মের নির্দিষ্ট জায়গায় ছবি সেঁটে ও পূরণ করে নিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি নং 21/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

