নর্দার্ন কমান্ডে ৪২ গ্রুপ সি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সিভিলিয়ান মোটর ড্রাইভার (শূন্যপদ ২৭), লেবার (১০), ফায়ার ম্যান (৩), ভেহিকেল মেকানিক (১) ও কার্পেন্টার (১) পদে, কেবল পুরুষ প্রার্থীদের থেকে ৪২ জনকে নিচ্ছে মিনিস্ট্রি অব ডিফেন্স, হেড কোয়ার্টার, নর্দার্ন কমান্ড। কাজ করতে হবে পাঞ্জাবে।
পদ অনুযায়ী শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স, মাইনে ইত্যাদি:-
সি এম ড্রাইভার: মাধ্যমিক/ সমতুল পাশ, ভারি গাড়ি চালানোর সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স এবং অন্তত ২ বছরের অভিজ্ঞতা। বয়স ১৮ থেকে ২৭ বছর। মাইনে ১৯,৯০০ – ৪৫,৭০০ টাকা।
ভেহিকেল মেকানিক: মাধ্যমিক/ সমতুল পাশ এবং অন্তত ১ বছরের অভিজ্ঞতা। বয়স ১৮ থেকে ২৫ বছর। মাইনে ওপরের মতো।
ফায়ারম্যান: মাধ্যমিক/ সমতুল পাশ। সব রকম অগ্নি নির্বাপকের ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ধারনা। বয়স ১৮ থেকে ২৫ বছর। মাইনে ওপরের মতো।
লেবারার: মাধ্যমিক/ সমতুল পাশ। বয়স ১৮ থেকে ২৫ বছর। মাইনে ১৮,০০০ – ৪১,১০০ টাকা।
কার্পেন্টার: মাধ্যমিক/ সমতুল পাশ, কাঠের কাজের জ্ঞান। বয়স ১৮ থেকে ২৫ বছর। মাইনে ওপরের মতো।
প্রার্থিবাছাই হবে প্র্যাক্টিক্যাল/ ট্রেড টেস্ট/ ফিজিক্যাল টেস্ট/ লিখিত পরীক্ষার মাধ্যমে। বয়সের হিসাব করতে হবে ১০-৬-২০২১ তারিখের হিসেবে।
কোনও দরখাস্তের ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। ছবি এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, (প্রাক্তন সমরকর্মী হলে) ডিসচার্জ সার্টিফিকেট, জন্ম-তারিখের প্রমাণপত্র, (প্রযোজ্য হলে) হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স, ডোমিসাইল সার্টিফিকেট, আধার কার্ড এবং (প্রযোজ্য হলে) অভিজ্ঞতার প্রমাণপত্র -এসবের স্ব-প্রত্যয়িত কপি-সহ পূরণ করা দরখাস্ত রেজিস্টার্ড/ স্পীড/ অর্ডিনারি পাঠাতে হবে। এই ঠিকানায়: Reception Centre (Recruitment Cell), 5471 ASC Battalion (MT), Near Barfani Mandir Opposite SD College, Pathankot Cantt (Punjab)-145001. পৌঁছনো চাই ১০ জুনের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট: https://www.mod.gov.in
দরখাস্তের বয়ান-সহ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

