ন্যালে ৩৬ টেকনিশিয়ান ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: টেকনিশিয়ান ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ৩৬ জনকে নিচ্ছে ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজে। এটি ভারত সরকারের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে ফিটার, টার্নার, মেশিনিস্ট সহ বিভিন্ন ডিসিপ্লিনে। যে কোনও ভারতীয় নাগরিক নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
টেকনিশিয়ান (বিজ্ঞপ্তি নং: 4/2021): মোট শূন্যপদ ১৭টি। ফিটার (পোস্ট কোড: T-101): শূন্যপদ ৬টি। টার্নার (পোস্ট কোড: T-102): শূন্যপদ ১টি। মেশিনিস্ট (পোস্ট কোড: T-103): শূন্যপদ ৩টি। ইলেক্ট্রিশিয়ান (পোস্ট কোড: T-104): শূন্যপদ ১টি। ইলেক্ট্রনিক মেকানিক (পোস্ট কোড: T-105): শূন্যপদ ১টি। ড্রাফটসম্যান (মেকানিক) (পোস্ট কোড: T-106): শূন্যপদ ২টি। পেইন্টার (পোস্ট কোড: T-107): শূন্যপদ ১টি। ইলেক্ট্রোপ্লেটার (পোস্ট কোড: T-108): শূন্যপদ ১টি। শিটমেটাল ওয়ার্কার (পোস্ট কোড: T-109): শূন্যপদ ১টি।
অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক/ দশম শ্রেণি পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই বা ন্যাশনাল/ স্টেট ট্রেড সার্টিফিকেটধারী হলে অথবা সংশ্লিষ্ট ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (বিজ্ঞপ্তি নং: 3/2021): মোট শূন্যপদ ১৯টি। এরমধ্যে থেকে নিয়োগ হবে এইসব বিষয়ে– মেকানিক্যাল (পোস্ট কোড: TA-101): শূন্যপদ ৪টি। ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন (পোস্ট কোড: TA-102): শূন্যপদ ৩টি। ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন (পোস্ট কোড: TA-103): শূন্যপদ ৩টি। সিভিল ইঞ্জিনিয়ারিং (পোস্ট কোড: TA-104): শূন্যপদ ২টি। মেটালার্জি/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (পোস্ট কোড: TA-105): শূন্যপদ ২টি। কম্পিউটার ডিপ্লোমা বা বিএসসি (পোস্ট কোড: TA-106): শূন্যপদ ২টি। হোটেল ম্যানেজমেন্ট (পোস্ট কোড: TA-107): শূন্যপদ ১টি। বিএসসি ইন এয়ারক্রাফট মেন্টেন্যান্স (পোস্ট কোড: TA-108): শূন্যপদ ২টি।
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজির ৩ বছরের প্রথম শ্রেণির ডিপ্লোমাধারী অথবা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ২ বছরের ডিপ্লোমাধারীরা সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বিএসসি ইন এয়ারক্রাফট মেন্টেন্যান্স পদের ক্ষেত্রে এয়ারক্রাফট মেন্টেন্যান্সের প্রথম শ্রেণির বিএসসি ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের পেশাগত যোগ্যতা থাকলে অথবা ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ডিজিসিএ স্বীকৃত লাইট এয়ারক্রাফট ও পিস্টন ইঞ্জিনের ক্যাট (বি-১) এএমই লাইসেন্স এবং ইলেক্ট্রিক্যাল সিস্টেম, ইনস্ট্রুমেন্ট সিস্টেম (বি-২) এএমই লাইসেন্স থাকা চাই।
ববয়স হতে হবে ২০-৫-২০২১ তারিখের হিসেবে ২৮ বছরের মধ্যে। টেকনিশিয়ান পদের ক্ষেত্রে মূল মাইনে ১৯,৯০০ টাকা এবং টেকনিক্যাল অফিসার পদের ক্ষেত্রে মূল মাইনে ৩৫,৪০০ টাকা।
প্রার্থীবাছাই হলে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট/ ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। প্রশ্ন হবে মাধ্যমিক ও আইটিআই কোর্সের উপর। এতে সফলদের হবে ট্রেড টেস্ট।
আবেদন করবেন অনলাইনে www.nal.res.in ওয়েবসাইটের মাধ্যমে, ২০ মে-র মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা করবেন অনলাইনে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || 3/2021 || 4/2021 ||
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: || 3/2021 || 4/2021 ||

