SBICentral Government Government Jobs 

৫১২১ ক্লার্ক নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র অ্যাসোসিয়েট (ক্লার্ক) পদে ৫১২১ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়োগ হবে ক্লারিক্যাল ক্যাডারে। নিয়োগ করবে সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন ডিপার্টমেন্ট, কর্পোরেট সেন্টার মুম্বই। যোগ্য ভারতীয়রা আবেদন করতে পারেন।

রেগুলারে নর্থ-ইস্টার্ন সার্কেলে শূন্যপদ ব্যাকলগ-সহ ২৫৬টি এবং স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভে ৩০টি।

যে কোনও শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরা ১-৪-২০২১ তারিখের হিসেবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন। কাজেই জন্ম হতে হবে ২-৪-১৯৯৩ থেকে ১-৪-২০০১ তারিখের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, প্রতিবন্ধীরা ১০ বছর এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মাইনে ১৭,৯০০ ৪৭,৯২০ টাকা। শুরুতে ২টি অগ্রিম ইনক্রিমেন্ট-সহ বেসিক পে ১৯,৯০০ টাকা।

প্রার্থীদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা/ নেপালি ভাষা, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে হিন্দি/ ইংরেজি ভাষা, সিকিমের ক্ষেত্রে নেপালি/ ইংরেজি ভাষা, ওড়িশার ক্ষেত্রে ওড়িয়া ভাষা, ত্রিপুরার ক্ষেত্রে বাংলা/ ককবরক ভাষা জানতে হবে।

প্রার্থিবাছাই হবে ৩ ধাপে পরীক্ষার মাধ্যমে। প্রথম ধাপে ১০০ নম্বরের অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা (অবজেক্টিভ টাইপ), উত্তরের জন্য সময় ১ ঘণ্টা। দ্বিতীয় ধাপে ২০০ নম্বরের অনলাইন মেইন পরীক্ষা (অবজেক্টিভ টাইপ), উত্তরের জন্য সময় ২ ঘণ্টা ৪০ মিনিট। তৃতীয় ধাপে স্থানীয় ভাষার পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে জুন মাসে। মেইন পরীক্ষা হতে পারে জুলাই মাসের ৩১ তারিখে।

ইন্টিমেশন চার্জ-সহ ফি বাবদ দিতে হবে মোট ৭৫০ টাকা। SC/ ST/ PWD/ XS/ DXS প্রার্থীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন ১৭ মে, ২০২১ তরিখের মধ্যে।

আবেদন করবেন অনলাইনে, ১৭ মে -র মধ্যে। দরখাস্তে সংশোধন করার থাকলে তা করতে হবে ১৭ মে -র মধ্যে। দরখাস্তের প্রিন্ট নিতে পারবেন ১ জুন পর্যন্ত। বিজ্ঞপ্তি নং CRPD/CR/2021-22/09। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.sbi.co.in/

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন: || রেজিস্ট্রেশন || লগ-ইন ||

Related posts

Leave a Comment