১৯১ ফিজিওথেরাপিস্ট, রেডিওগ্রাফার সাউদার্ন রেলে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নার্সিং সুপারিন্টেন্ডেন্ট, ফিজিওথেরাপিস্ট, রেডিওগ্রাফার সহ বিভিন্ন পদে ১৯১ জনকে নিচ্ছে সাউদার্ন রেলের চেন্নাই ডিভিশনে। নিয়োগ হবে চুক্তিভিত্তিতে।
নার্সিং সুপারিন্টেন্ডেট: মোট শূন্যপদ ৮৩টি। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ৩ বছরের সার্টিফিকেট অথবা নার্সিংয়ের বিএসসি ডিগ্রিধারী। সঙ্গে সার্টিফাইড নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকা চাই। মাইনে ৪৪,৯০০ টাকা। বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
ফিজিওথেরাপিস্ট: মোট শূন্যপদ ১টি। ফিজিওথেরাপিস্টের ব্যাচেলর ডিগ্রিধারীরা ২ বছরের হাতে-কলমে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মাইনে ৩৫,৪০০ টাকা। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
ইসিজি টেকনিশিয়ান: মোট শূন্যপদ ৪টি। উচ্চমাধ্যমিক/ বিজ্ঞান শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ইসিজি ল্যাব টেকনোলজি/ কার্ডিওলজি/ কার্ডিওলজি টেকনিশিয়ান/ কার্ডিওলজি টেকনিক্সের সার্টিফিকেট/ ডিপ্লোমা/ ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। মাইনে ২৫,৫০০ টাকা। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
হেমোডায়ালিসিস টেকনিশিয়ান: মোট শূন্যপদ ৩টি। বিএসসি ডিগ্রিধারী সঙ্গে হেমোডায়ালিসিসের ডিপ্লোমাধারী অথবা ২ বছরের ট্রেনিং বা অভিজ্ঞতা। মাইনে ৩৫,৪০০ টাকা। বয়স হতে হবে ২০ থেকে ৩৩ বছরের মধ্যে।
হসপিটাল অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ৪৮টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা আইসিইউ/ ডায়ালিসিসের কাজে অভিজ্ঞতা। মাইনে ১৮,০০০ টাকা। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট (মেডিক্যাল): মোট শূন্যপদ ৪০টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা আইসিইউ/ ডায়ালিসিসের কাজে অভিজ্ঞতা। মাইনে ১৮,০০০ টাকা। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২: মোট শূন্যপদ ৯টি। বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ডিপ্লোমা/ সার্টিফিকেটধারী। মাইনে ২১,৭০০ টাকা। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
রেডিওগ্রাফার: মোট শূন্যপদ ৩টি। ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ এবং রেডিওগ্রাফি/ এক্স-রে টেকনিশিয়ান/ রেডিও ডায়াগনসিস টেকনোলজির ২ বছরের ডিপ্লোমাধারী। মাইনে ২৯,২০০ টাকা। বয়স হতে হবে ১৯ থেকে ৩৩ বছরের মধ্যে।
সবক্ষেত্রেই তফশিলিরা ৫, ওবিসিরা ২, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে টেলিকনফারেন্সে ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন করবেন অনলাইন নিচে বলা সংশ্লিষ্ট পদের লিঙ্কের মাধ্যমে, ৩০ এপ্রিলের মধ্যে। সঠিকভাবে আবেদনপত্র সাবমিট করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নোটিশ বিজ্ঞপ্তি নং: P(S)268/VIII/Contract/PMC/COVID-19. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইট।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: ।। নার্স ।। ল্যাব অ্যাসিস্ট্যান্ট ।। হসপিটাল/ হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট ।। রেডিওগ্রাফার ।। ফিজিওথেরাপিস্ট ।। ইসিজি টেকনিশিয়ান ।। হেমোডায়ালিসিস টেকনিশিয়ান ।।

