৫১১ ম্যানেজার, হেড ইত্যাদি নিচ্ছে ব্যাঙ্ক অব বরোদা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রিলেশনশিপ ম্যানেজার, হেড প্রভৃতি ওয়েলথ ম্যানেজমেন্ট প্রোফেশনাল শূন্যপদে ৫১১ জনকে নিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। ৫ বছরের চুক্তিতে নিয়োগ হবে ম্যানেজমেন্ট সার্ভিস ডিপার্টমেন্টে – সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (শূন্যপদ ৪০৭টি), ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার (শূন্যপদ ৫০টি), টেরিটরি হেড (শূন্যপদ ৪৪টি), গ্রুপ হেড (শূন্যপদ ৬টি এবং এর মধ্যে ১টি শূন্যপদ কলকাতায়), প্রোডাক্ট হেড (ইনভেস্টমেন্ট অ্যান্ড রিসার্চ) (শূন্যপদ ১টি), হেড (অপারেশন্স অ্যান্ড টেকনোলজি) (শূন্যপদ ১টি), ডিজিটাল সেলস ম্যানেজার (শূন্যপদ ১টি), আইটি ফাংশনাল অ্যানালিস্ট – ম্যানেজার (শূন্যপদ ১টি) পদে।
প্রার্থীদের যে কোনও ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে বিভিন্ন পদের ক্ষেত্রে ৩/ ২/ ৬/ ১০/ ৭/ ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিভিন্ন পদের ক্ষেত্রে ১-৪-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৪ থেকে ৩৫/ ২৩ থেকে ৩৫/ ২৭ থেকে ৪০/ ৩১ থেকে ৪৫/ ২৮ থেকে ৪৫/ ৩১ থেকে ৪৫/ ২৬ থেকে ৪০/ ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে । তফশিলিরা ৫, ওবিসিরা ৩, প্রতিবন্ধীরা এবং সংরক্ষিত শ্রেণির প্রতিবন্ধীরা যথাক্রমে ১০, ১৫ ও ১৩ বছর এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মাইনে পাবেন নির্দিষ্ট হারে।
প্রার্থিবাছাই হবে দরখাস্ত বাছাই, পার্সোনাল ইন্টারভিউ এবং/ অথবা গ্রুপ ডিসকাশন এবং/ অথবা অন্যান্য পদ্ধতিতে।
ফি বাবদ দিতে হবে ৬০০ (মহিলা/ তফশিলি।/ শারীরিক প্রতিবন্ধী হলে ১০০) টাকা। সব ক্ষেত্রেই জিএসটি এবং ট্রানজ্যাকশন চার্জ অতিরিক্ত।
দরখাস্ত অনলাইন রেজিস্ট্রেশন করবেন www.bankofbaroda.co.in ওয়েবসাইটের Careers লিঙ্কের মাধ্যমে, ২৯ এপ্রিলের মধ্যে। সম্পূর্ণ পদ্ধতি পাবেন পিডিএফে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

