ECILCentral Government Government Jobs 

১১১ অফিসার, অ্যাসিস্যান্ট, আর্টিজ্যান নিচ্ছে ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়ায়

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-এ, জুনিয়র আর্টিজ্যান এবং অফিস অ্যাসিস্যান্ট পদে ১১১ জনকে নিচ্ছে ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড। নিয়োগ হবে নির্দিষ্ট ৪ বছরের চুক্তিতে। তবে চুক্তির মেয়াদ নির্ভর করছে প্রজেক্টের প্রয়োজন এবং প্রার্থীর সন্তোষজনক কাজের ওপর।

জুনিয়র আর্টিজ্যান: শূন্যপদ ৮৬টি। পারিশ্রমিক মাসে ১৮,৮৮২ টাকা। অফিস অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১টি। পারিশ্রমিক মাসে ২০,৮০২ টাকা। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-এ: শূন্যপদ ২৪টি। পারিশ্রমিক মাসে ২০,৮০২ টাকা।

শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীদের নির্ধারিত ইঞ্জিনিয়ারিং -এর প্রথম শ্রেণীর ডিপ্লোমাধারী হতে হবে বা কেমিস্ট্রির প্রথম শ্রেণির বি এসসি পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে/ ৬০ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক – সমতুল পাশ হতে হবে বা যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে পদ অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকা চাই। সব শিক্ষাগত যোগ্যতাই পুরো সময়ের/ রেগুলারে হওয়া চাই।

৩১-০৩-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সের ছাড় আছে।

প্রার্থিবাছাই হবে কঠোরভাবে মেধার ভিত্তিতে। লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টে যথাক্রমে ৪০ ও ৬০ শতাংশ নম্বর পেয়ে কোয়ালিফাই করতে হবে। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত হবে লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের স্কোরের ভিত্তিতে। ট্রেড টেস্টে সফল প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। জুনিয়র আর্টিজ্যান পদের ওয়াক – ইন পরীক্ষা হবে ১৭ এপ্রিল এবং বাকি ২টি পদের ওয়াক – ইন পরীক্ষা হবে ১৮ এপ্রিল। এই ঠিকানায়: Atomic Energy Central School, RMP Yelwal Colony, Hunsur Road, Yelwal Post, Mysore – 571130. বাছাই প্রক্রিয়া চলবে ২-৩ দিন ধরে। সেই অনুযায়ী থাকার ও অন্যান্য ব্যবস্থা করে নিতে হবে প্রার্থীকেই।

ওয়াক-ইন -এর দিন সকাল ১০টায় নির্দিষ্ট ঠিকানায় রিপোর্ট করতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে নির্ধারিত বয়ান পূরণ করা মূল দরখাস্ত( বয়ান পাবেন www.ecil.co.in ওয়েবসাইট থেকে), যাবতীয় প্রমাণপত্র এবং নীল ব্যাকগ্রাউন্ডে এখনকার তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি। বিজ্ঞপ্তি নং 17/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment