মার্চে দেশের গড় তাপমাত্রা সর্বোচ্চ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ১২১ বছরের তৃতীয় উষ্ণতম মার্চ দেখা গেল ২০২১ সালে। ভারতীয় আবহাওয়া দফতর এমনটাই দাবি করেছে। উল্লেখ করা যায়, চলতি বছর মার্চে দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬৫ ডিগ্রি সেলসিয়াস। গত ১১ বছরে এই তাপমাত্রা ছিল সর্বোচ্চ। ইতিপূর্বে ২০০৪ সাল ও ২০১০ সালেও মার্চের তাপমাত্রা রেকর্ড স্থানে পৌঁছে গিয়েছিল। তার মধ্যে ২০১০ সাল ছিল আরও উষ্ণতম। ওই বছর মার্চের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০৯ ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে পরিবেশবিদ ও পরিবেশ বিশেষজ্ঞদের বক্তব্য ছিল, বিশ্ব উষ্ণায়ন ও ব্যাপক হারে গাছপালা কমে যাওয়ার কারণেই তাপমাত্রা লাগামছাড়া হয়ে পড়ে।

