DSRVSCentral Government Government Jobs 

১৩৮ ব্লক প্রোগ্রাম সুপারভাইজর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ব্লক প্রোগ্রাম সুপারভাইজর পদে ১৩৮ জনকে নিচ্ছে ডিজিটাল শিক্ষা অ্যান্ড রোজগার বিকাশ সংস্থানে।

কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-৮-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজ অ্যান্ড রিজনিং, অ্যারিথমেটিক্যাল ও নিউমেরিক্যাল এবিলিটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন বিষয়ের ১০০টি প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ৩টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষা হবে কলকাতা, আগরতলা, কটক, ইম্ফল, রাঁচি, শিলং সহ দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে।

আবেদন করবেন অনলাইনে https://dsrvsindia.ac.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ এপ্রিলের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩৫০) টাকা। ফি জমা করবেন অনলাইনে। ফি পেমেন্ট হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: DRC/02/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment