কংগ্রেসের ৩৯ আসনের প্রার্থী তালিকা ঘোষণা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এ পর্যন্ত রাজ্যে ৮৯টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। বিধাননগর ও কাটোয়া কেন্দ্রে প্রার্থীদের নাম চূড়ান্ত হয়নি। এআইসিসি ৩৯টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ঘোষিত ৮৯ জন প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ৬ জন। প্রার্থী তালিকা একনজর তুলে ধরা হয়েছে।
প্রার্থী- নাগরাকাটা (সং)- সুখবীর সুব্বা, কালিম্পং- দিলীপ প্রধান, ইসলামপুর- সাদিকুল ইসলাম, গোয়ালপোখর- মাসুদ নাসিম আহসান, কালিয়াগঞ্জ (সং)- প্রভাস সরকার, কুমারগঞ্জ- নার্গিস বানু চৌধুরি, রতুয়া- নাজিমা খাতুন, মোথাবাড়ি- মহম্মদ দুলাল শেখ, বৈষ্ণবনগর- আজিজুল হক, সামশেরগঞ্জ- মহম্মদ রেজাউল হক, রঘুনাথগঞ্জ- আব্দুল কাসিম বিশ্বাস, সাগরদিঘি- শেখ হাসানুজ্জামান, মুর্শিদাবাদ- নিয়াজুদ্দিন শেখ, খড়গ্রাম (সং)- বিপত্তারণ বাগদি, রেজিনগর- কাফিরুদ্দিন শেখ, হরিহরপাড়া- মির আলমগির, নওদা- মোশারফ হোসেন মণ্ডল, কালীগঞ্জ- আব্দুল কাসেম, কৃষ্ণনগর (উত্তর)- সিলভি সাহা, শান্তিপুর- ঋজু ঘোষাল, রাণাঘাট (উত্তর-পশ্চিম)- বিজয়েন্দু বিশ্বাস, বাগদা (সং)- প্রবীর কীর্তনিয়া, বাদুড়িয়া- আব্দুস সাত্তার, ভাটপাড়া- ধর্মেন্দ্র সাউ, নোয়াপাড়া- শুভঙ্কর সরকার, পানিহাটি- তাপস মজুমদার, বরানগর- অমল কুমার মুখোপাধ্যায়, বসিরহাট (দক্ষিণ)- অমিত মজুমদার, কলকাতা (বন্দর)- মহম্মদ মুখতার, ভবানীপুর- মহম্মদ শাদাব খান, রাসবিহারী- আশুতোষ চট্টোপাধ্যায়, চৌরঙ্গি- সন্তোষ কুমার পাঠক, জোড়াসাঁকো- আজমল খান, পূর্বস্থলী (দক্ষিণ)- অভিজিৎ ভট্টাচার্য, দুর্গাপুর (পশ্চিম)- দেবেশ চক্রবর্তী, কুলটি- চণ্ডীদাস চট্টোপাধ্যায়, বারাবনি- রণেন্দ্রনাথ বাগচি, সিউড়ি- চঞ্চল চট্টোপাধ্যায় এবং মুরারই- মহম্মদ আসিফ ইকবাল।
খবরটি পড়ে ভাল লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

