এনবিসিসি লিমিটেড ৩৫ ম্যানেজমেন্ট ট্রেনি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৩৫ জনকে নিচ্ছে এনবিসিসি ইন্ডিয়া লিমিটেডে। এটি হাউসিং অ্যান্ড আর্বান অ্যাফেয়ার্স মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে সিভিল ও ইলেক্ট্রিক্যাল শাখায়। প্রার্থীদের ২০২০ সালের গেট পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে পাশ করে থাকতে হবে।
ম্যানেজমেন্ট ট্রেনি (সিভিল) (E-1): শূন্যপদ ২৫টি। মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা আবেদন করতে পাবেন। বয়স ২৯ বছরের মধ্যে। মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।
ম্যানেজমেন্ট ট্রেনি (ইলেক্ট্রিক্যাল) (E-1): শূন্যপদ ১০টি। মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা আবেদন করতে পাবেন। বয়স ২৯ বছরের মধ্যে। মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে গেট পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন অনলাইনে www.nbccindia.com ওয়েবসাইটের মাধ্যমে ২১ এপ্রিলের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি (৪০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে), কালো কালি দিয়ে করা সই (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), কাস্ট সার্টিফিকেট (১০০ থেকে ৩০০ কেবি সাইজের মধ্যে) এবং বৈধ গেট স্কোরকার্ড (১০০ থেকে ৩০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে।
আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 03/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

