দিল্লি সরকারে ১,৮০৯ অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রামার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, ফার্মাসিস্ট সহ বিভিন্ন পদে ১,৮০৯ জনকে নিচ্ছে দিল্লি সরকারের বিভিন্ন বিভাগে। নিয়োগ হবে গ্রুপ-বি ও গ্রুপ-সি পদে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে এইসব পদে– পাবলিক হেলথ (পোস্ট কোড-১/২১): শূন্যপদ ২টি। প্রিন্টিং (পোস্ট কোড-২/২১): শূন্যপদ ২টি। সিভিল (পোস্ট কোড-৩/২১): শূন্যপদ ১০টি। কেমিক্যাল (পোস্ট কোড-৪/২১): শূন্যপদ ৩টি। ইন্টেরিয়র ডিজাইন (পোস্ট কোড-৫/২১): শূন্যপদ ২টি। অটোমোবাইল (পোস্ট কোড-৬/২১): শূন্যপদ ৩টি। প্রোডাকশন (পোস্ট কোড-৭/২১): শূন্যপদ ১টি। মেডিক্যাল ইলেক্ট্রনিক্স (পোস্ট কোড-৮/২১): শূন্যপদ ৩টি। মডার্ন অফিস প্র্যাক্টিস হিন্দি (পোস্ট কোড-৯/২১): শূন্যপদ ২টি। ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল (পোস্ট কোড-১০/২১): শূন্যপদ ২টি। প্লাস্টিক (পোস্ট কোড-১১/২১): শূন্যপদ ২টি।
মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডের ২ বছরের ডিপ্লোমাধারী অথবা বিএসসি ডিগ্রিধারীর হতে হবে। বয়স ১৮ – ২৭ বছর। মাইনে ৫,২০০ – ২০,২০০ টাকা ও গ্রেড পে ২,৪০০ টাকা।
ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট (পোস্ট কোড-১২/২১): শূন্যপদ ৬৬টি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ। বয়স ১৮ – ২৭ বছর। মাইনে ৫,২০০ – ২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ১,৯০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট (পোস্ট কোড-১৩/২১): শূন্যপদ ৪০টি। কেমিস্ট্রি মূল বিষয় হিসেবে নিয়ে বিএসসি পাশ হতে হবে। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা কেমিস্ট্রির মাস্টার ডিগ্রিধারী হতে হবে। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৯,৩০০ – ৩৪,৮০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৪,৬০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ই অ্যান্ড এম) (পোস্ট কোড-১৪/২১): শূন্যপদ ১৪টি। ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারী হতে হবে। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৯,৩০০ – ৩৪,৮০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৪,৬০০ টাকা।
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল) (পোস্ট কোড-১৫/২১): শূন্যপদ ৬২টি। ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারী অথবা ৩ বছরের ডিপ্লোমাধারী ও ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৯,৩০০ – ৩৪,৮০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৪,২০০ টাকা।
ড্রাফটসম্যান গ্রেড-১ (পোস্ট কোড-১৬/২১): শূন্যপদ ১৬টি। আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপের ডিপ্লোমা ও ২ বছরের অভিজ্ঞতা অথবা মাধ্যমিক পাশ হতে হবে এবং ড্রাফটসম্যানশিপের ডিপ্লোমা ও ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৯,৩০০ – ৩৪,৮০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৪,৬০০ টাকা।
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড-১৭/২১): শূন্যপদ ৮৪টি। উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে শর্টহ্যান্ডে মিনিটে ১০০টি শব্দের গতিতে ১০ মিনিট ধরে নেওয়া ডিক্টেশন ইংলিশে ৪০ মিনিটে এবং হিন্দিতে ৫৫ মিনিটে ট্রান্সক্রিবের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মাইনে ৯,৩০০ – ৩৪,৮০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৪,৬০০ টাকা।
ফার্মাসিস্ট (আয়ুর্বেদ) (পোস্ট কোড-১৮/২১): শূন্যপদ ২৪টি। মাধ্যমিক পাশরা উপবৈদ্য/ ভেষজ কল্প কোর্সের অন্তত ২ বছরের ট্রেনিং নিয়ে থাকতে হবে। বয়স ১৮ – ২৭ বছরের মধ্যে। মাইনে ৫,২০০ – ২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ২,৮০০ টাকা।
ফার্মাসিস্ট (ইউনানি) (পোস্ট কোড-১৯/২১): শূন্যপদ ১৪টি। মাধ্যমিক পাশ সঙ্গে ইউনানি ফার্মাসির অন্তত ২ বছরের ডিপ্লোমাধারী হতে হবে। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ৫,২০০ – ২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ২,৮০০ টাকা।
ফার্মাসিস্ট (হোমিওপ্যাথি) (পোস্ট কোড-২০/২১): শূন্যপদ ৪৪টি। বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ ও হোমিওপ্যাথি ফার্মাসির অন্তত ২ বছরের ডিপ্লোমাধারী হতে হবে। বয়স ১৮ – ২৭ বছরের মধ্যে। মাইনে ৫,২০০ – ২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ২,৮০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (পোস্ট কোড-২১/২১): শূন্যপদ ৩টি। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মাস্টার ডিগ্রিধারী হতে হবে। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৯,৩০০ – ৩৪,৮০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৪,৮০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২ (পোস্ট কোড-২২/২১): শূন্যপদ ২৮টি। অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের অন্তত ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ অথবা অন্তত ৪৫ শতাংশ নম্বর সহ ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ৫,২০০ – ২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ২,৪০০ টাকা।
জুনিয়র স্টেনোগ্রাফার (ইংলিশ) (পোস্ট কোড-২৩/২১): শূন্যপদ ১৩টি। উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও ইংরেজিতে মিনিটে ৮০টি শব্দের গতিতে ১০ মিনিট ধরে নেওয়া ডিক্টেশন ৫০ মিনিটে ট্রান্সক্রিপশনের দক্ষতা থাকতে হবে। ব্যাচেলর ডিগ্রিধারী হলে ভাল। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ৫,২০০ – ২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ২,৪০০ টাকা।
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) (পোস্ট কোড-২৪/২১): শূন্যপদ ৩১টি। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি/ ডিপ্লোমাধারী এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মাইনে ৯,৩০০ – ৩৪,৮০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৪,৬০০ টাকা।
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (বায়োলজি) (পোস্ট কোড-২৫/২১): শূন্যপদ ৬টি। বিএসসি স্তরে নির্দিষ্ট কয়েকটি বিষয়ে নিয়ে মাস্টার ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে ১৮ – ২৭ বছরের মধ্যে। মাইনে ৫,২০০ – ২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ২,৮০০ টাকা।
সিকিউরিটি সুপারভাইজর (পোস্ট কোড-২৬/২১): শূন্যপদ ৯টি। মাধ্যমিক পাশ হতে হবে। শারীরিক মাপজোক হতে হবে উচ্চতায় ১৭০ সেমি, বুকের ছাতি ৮১ ও ফুলিয়ে ৮৫ সেমি। বয়স ১৮ – ২৭ বছরের মধ্যে। মাইনে ৫,২০০ – ২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ১,৯০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (পোস্ট কোড-২৭/২১): শূন্যপদ ১৫৮টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা ও ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ১৮ – ৩৫ বছর। মাইনে ৫,২০০ – ২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ২,৮০০ টাকা।
কার্পেন্টার সেকেন্ড ক্লাস (পোস্ট কোড-২৮/২১): শূন্যপদ ৪টি। কার্পেন্ট্রির আইটিআই সার্টিফিকেট ও ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ১৮ – ২৭ বছর। মাইনে ৫,২০০ – ২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ২,০০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট ফিল্টার সুপারভাইজর (পোস্ট কোড-২৯/২১): শূন্যপদ ১১টি। মাধ্যমিক পাশ সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ১৮ – ২৭ বছরের মধ্যে। মাইনে ৫,২০০ – ২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ১,৯০০ টাকা।
প্রোগ্রামার (পোস্ট কোড-৩০/২১): শূন্যপদ ৫টি। গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ডেটা এন্ট্রির কাজে ঘন্টায় ৮০০০ কি ডিপ্রেশন থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের
সার্টিফিকেট থাকলে ভাল। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৫,২০০ – ২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ২,৮০০ টাকা।
ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (ডেফ অ্যান্ড ডাম) (পোস্ট কোড-৩১/২১): শূন্যপদ ১৯টি। ব্যাচেলর ডিগ্রি সহ বিএড। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৯,৩০০ – ৩৪,৮০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৪,৬০০ টাকা।
স্পেশাল এডুকেটর (প্রাইমারি) (পোস্ট কোড-৩২/২১): শূন্যপদ ১,১২৬টি। উচ্চমাধ্যমিক পাশ ও সঙ্গে স্পেশাল এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা এবং সিটেট পাশ। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৯,৩০০ – ৩৪,৮০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৪,২০০ টাকা।
প্রার্থীবাছাই হবে ওয়ান টায়ার/ টু টায়ার পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্টের মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে http://dsssbonline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এরপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 01/21. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

