টিকায় বৈষম্য কমাতে পদক্ষেপ

Red Cross

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা টিকায় ধনী-দরিদ্র বৈষম্য কমাতে উদ্যোগ। সূত্রের খবর, ধনী ও দরিদ্র দেশগুলির মধ্যে বৈষম্য কমানোর জন্য গরিব দেশগুলিতে করোনা প্রতিষেধক পৌঁছে দিতে উদ্যোগী হল আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। সূত্রের আরও খবর, বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষকে যাতে প্রতিষেধক দেওয়া যায়, সেই জন্য ১১ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। রেড ক্রসের পক্ষ থেকে জানা যায়, বিশ্বের ৫০টি গরিব দেশ প্রায় প্রতিষেধকের ০.১ শতাংশ প্রতিষেধক পেয়েছে। অন্যদিকে ৫০টি ধনী দেশে মিলেছে ৭০ শতাংশ প্রতিষেধক। বৈষম্য কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে কারণ হিসেবে বলা হয়েছে, বিশ্বের একাংশে প্রতিষেধক উপযুক্ত পরিমাণে পৌঁছে দেওয়া সম্ভব না হলে সেক্ষেত্রে করোনা পরিস্থিতি নির্মূল করাও সম্ভব হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *