New TownMiscellaneous 

নিউটাউনে অত্যাধুনিক ফায়ার স্টেশনের উদ্বোধন

আমার বাংলা কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ নিউটাউন রাজারহাটের জন্য সুখবর। নিউটাউনে অত্যাধুনিক ফায়ার স্টেশনের উদ্বোধন হল আজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মন্ত্রী পূর্ণেন্দু বোস, বিধাননগর পুর প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী, হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন, বিধাননগর পুলিশ কমিশনার শ্রী মুকেশ কুমার, ফায়ার দফতরের ডিজি জগমোহন সহ ফায়ার দফতরের আধিকারিক ও স্থানীয় নেতৃত্ব।

নিউটাউন এক্সিস মল সংলগ্ন দু-বিঘা জমির ওপরে তৈরি এই অত্যাধুনিক ফায়ার স্টেশন। এতদিন পর্যন্ত কোনও ফায়ার স্টেশন না থাকায় সমস্যায় পড়তে হতো স্থানীয় বাসিন্দাদের। এবার সেই সমস্যার সমাধান হল। এই ফায়ার স্টেশনে থাকছে অত্যাধুনিক ইকুপমেন্ট। থাকছে ২টি ল্যাডার। এই ফায়ার স্টেশনে থাকছে দমকল কর্মীদের থাকার ব্যবস্থা এবং এই বিল্ডিংয়ের মাঝখানে থাকছে বড় পিলার। ইমারজেন্সির সময় যাতে কর্মীরা ওই পিলার বেয়ে তড়িঘড়ি নামতে পারেন তারই ব্যবস্থা এটি। আগামীদিনে লেকটাউন এবং দমদমে দুটি ফায়ার স্টেশন করার পরিকল্পনাও রয়েছে বলা জানা গিয়েছে। এছাড়া আগামীদিনে হেলিকপ্টারের মাধ্যমে বহুতল বিল্ডিং এবং ঘিঞ্জি এলাকায় যাতে আগুন নেভানো যায় সেই চিন্তা ভাবনাও চলছে।

Related posts

Leave a Comment