Webinar-1Miscellaneous 

আন্তর্জাতিক ওয়েবিনারে নয়া নির্দেশিকা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ওয়েবিনারে আসছে নতুন নিয়ম। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে আলোচনার টেবিল থেকে সেমিনারের মঞ্চ সরে গিয়েছে ইন্টারনেটের দেয়ালে। এই মাধ্যমে আলোচনায় মাতছেন দেশ-বিদেশের অধ্যাপক-গবেষকরা। উল্লেখ করা যায়, আন্তর্জাতিক ওয়েবিনারের এই ভরা মরসুমে এবার আলোচ্যসূচি বাছাইয়ের ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিয়ম আরোপ করছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

সূত্রের আরও খবর, আগামী ১৫ জানুয়ারি প্রকাশিত এই নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ভারতের নিরাপত্তা ও সীমান্ত বিষয়ক কোনও আন্তর্জাতিক আলোচনাচক্র অনলাইনে করা যাবে না। সেখানে আলোচনা করা যাবে না জম্মু-কাশ্মীর, লাদাখ বা উত্তর-পূর্বের রাজ্যগুলি নিয়ে। বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করেই এই নয়া বিধি নির্ধারিত করেছে শিক্ষা মন্ত্রক।

এক্ষেত্রে বলা হয়েছে, দেশের যে-কোনও মন্ত্রক, সরকারি দফতর, রাষ্ট্রায়ত্ত সংস্থা, কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও সরকার-নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনও অনলাইন আন্তর্জাতিক আলোচনাচক্র আয়োজন করতে হলে আলোচ্যসূচি ও আলোচকদের নাম আগেই জানিয়ে অনুমোদন নিতে হবে। এ বিষয়ে আরও জানা যায়, অনুমোদন দেওয়ার সময় মন্ত্রক খতিয়ে দেখবে, আলোচনার বিষয় ভারতের নিরাপত্তা, সীমান্ত, জম্মু-কাশ্মীর, লাদাখ বা উত্তর-পূর্বের রাজ্যগুলি নিয়ে না-হয়।

Related posts

Leave a Comment