Akshay Kumar FAU-GMiscellaneous Trending News 

প্রজাতন্ত্র দিবসে নয়া গেম লঞ্চ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ৭২তম প্রজাতন্ত্র দিবসে নয়া গেম FAU-G (এফএউ-জি)। এটি লঞ্চ করলেন অভিনেতা অক্ষয় কুমার। উল্লেখ করা যায়, এবার তা প্রকাশ্যে এনে সবাইকে চমকেও দিলেন তিনি। সূত্রের খবর, বলিউড অভিনেতা অক্ষয় কুমার ‘দেশি পাবজির’ লিঙ্ক শেয়ার করলেন। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলেই এটির লিঙ্ক শেয়ার করলেন অনুরাগীদের জন্য।
প্রসঙ্গত, PUBG -র বিকল্প হিসেবেই দেশীয় গেম FAU-G লঞ্চ করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসে ওই অ্যাপ লঞ্চের পর থেকে এবার তা সরাসরি ডাউনলোড করা যাবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, গুগল প্লে স্টোরে গিয়েই এবার থেকে FAU-G ডাউনলোড করা যাবে। লঞ্চের পর থেকে এই অ্যাপ ডাউনলোডের জন্য প্রায় ৫ মিলিয়ন রেজিস্ট্রেশন অনলাইনে জমা পড়েছে বলে খবর।

Related posts

Leave a Comment