KOLKATA METRO E-PASSBank/Rail Central Government 

মেট্রোয় ই-পাস ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : উঠে যাচ্ছে কলকাতা মেট্রোয় ই-পাস। সোমবার থেকে কলকাতা মেট্রোতে ই-পাসের ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে। লকডাউন পর্বের পরে ১৪ সেপ্টেম্বর থেকে আনলক-এ মেট্রো পরিষেবা চালু করা হয়েছিল। রাজ্য ও রেল ভিড় নিয়ন্ত্রণে ই-পাস ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করে। ইতিমধ্যে করোনার সংক্রমণের হার হ্রাস পাচ্ছে। টিকা পর্বও শুরু হয়ে গিয়েছে। আর সে কারণেই ই-পাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আজ থেকে ৭মিনিট অন্তর অন্তর মেট্রো চলবে বলে জানা গিয়েছে। কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, মোট ২৪০টি মেট্রো আপ এবং ডাউন শাখাগুলিতে চলবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর রয়েছে। কর্তৃপক্ষ শনিবার ২২৮টি এবং রবিবার ১০২টি মেট্রো যাত্রীদের জন্য ব্যবস্থা করেছে। ই-পাসের প্রয়োজন নেই বলে কোনও টোকেন দেওয়া হবে না বলে জানানো হয়েছে। তবে ই-পাস বন্ধ করায় যাত্রীদের কিছুটা হলেও সুবিধা হবে।

Related posts

Leave a Comment