Taapsee PannuMiscellaneous Trending News 

‘রশ্মি রকেট’ ছবির শ্যুটিং

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আবার ছবির শ্যুটিং শুরু। গত নভেম্বর মাস থেকেই ছবির শ্যুটিং শুরু হয়েছে। আকাশ খুরানা পরিচালিত তাপসী পান্নু অভিনীত ‘রশ্মি রকেট’ ছবির শ্যুটিংয়ের শেষ পর্যায় হবে গুজরাতের ভুজে। সোশ্যাল মিডিয়ায় তাপসী নিজে জানিয়েছেন, এবার ইউনিট ভুজে শ্যুটিং করতে চলেছে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি আরও জানান, পরবর্তী গন্তব্য ভুজ। এই ছবিতে তাপসীকে একজন অ্যাথলিটের চরিত্রে দর্শক দেখতে পাবেন। ছবিতে একটি লাল জার্সি পরেছেন তাপসী। জার্সির পিছনে লেখা রয়েছে ভুজ। তাপসী ছাড়াও এই ছবিতে প্রিয়াংশু পেনিউলি ও ‘পাতালোক’ খ্যাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Related posts

Leave a Comment