IRCONCentral Government Government Jobs 

ইরকন ইন্টারন্যাশনালে ৪২ ম্যানেজার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জয়েন্ট জেনারেল ম্যানেজার পদে ৪২ জনকে নিচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। এটি ভারতীয় রেল মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে সিভিল, ইলেক্ট্রিক্যাল সহ বিভিন্ন ট্রেডে।

ডেপুটি জেনারেল ম্যানেজার/ সিভিল-হাইওয়ে: শূন্যপদ ২টি (অসং), ডেপুটি জেনারেল ম্যানেজার/ সিভিল-বিল্ডিং: শূন্যপদ ২টি (অসং)। এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৯ বছরের আবেদন করতে পারেন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এম ই/ এম টেক ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে ৩১-১২-২০২০ তারিখের হিসেবে ৪১ বছরের মধ্যে। মূল মাইনে ৭০,০০০ – ২,০০,০০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ সিভিল: শূন্যপদ ২০টি (অসং ৯, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ২)। এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের আবেদন করতে পারেন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এম ই/ এম টেক ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে ৩১-১২-২০২০ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।

জয়েন্ট জেনারেল ম্যানেজার/ ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ১টি (অসং), ডেপুটি জেনারেল ম্যানেজার/ ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ৩টি (অসং), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ৬টি (অসং ৫, ওবিসি ১)। এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে জয়েন্ট জেনারেল ম্যানেজার পদের ক্ষেত্রে ১৩ বছরের, ডেপুটি জেনারেল ম্যানেজার পদের ক্ষেত্রে ৯ বছরের এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩১-১২-২০২০ তারিখের হিসেবে জয়েন্ট জেনারেল ম্যানেজার পদের ক্ষেত্রে ৪৫ বছরের মধ্যে। মূল মাইনে ৮০,০০০ – ২,২০,০০০ টাকা। ডেপুটি জেনারেল ম্যানেজার পদের ক্ষেত্রে ৪১ বছরের মধ্যে। মূল মাইনে ৭০,০০০ – ২,০০,০০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।

জয়েন্ট জেনারেল ম্যানেজার/ ফিনান্স: শূন্যপদ ২টি (অসং), ম্যানেজার/ ফিনান্স: শূন্যপদ ২টি (অসং), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ফিনান্স: শূন্যপদ ৩টি (অসং)। সিএ/ আইসিডব্লিউএ পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে জয়েন্ট জেনারেল ম্যানেজার পদের ক্ষেত্রে ১৩ বছরের, ম্যানেজার পদের ক্ষেত্রে ৫ বছরের এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩১-১২-২০২০ তারিখের হিসেবে জয়েন্ট জেনারেল ম্যানেজার ৪৫ বছরের মধ্যে। মূল মাইনে ৮০,০০০ – ২,২০,০০০ টাকা। ম্যানেজার পদের ক্ষেত্রে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।

ডেপুটি ম্যানেজার/ লিগ্যাল: শূন্যপদ ১টি (অসং)। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ আইনের পুরো সময়ের ব্যাচেলর ডিগ্রিধারীরা অথবা ওই শতাংশ নম্বর নিয়ে ৫ বছরের ইন্টিগ্রেটেড এলএলবি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩১-১২-২০২০ তারিখের হিসেবে ৩৩ বছরের মধ্যে। মূল মাইনে ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা।

সবক্ষেত্রেই প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। বাছাই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে।

আবেদনের ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা। ফি জমা দেবেন ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ড্রাফটটি কাটবেন “IRCON INTERNATIONAL LIMITED“-এর অনুকূলে। যেন তা নিউদিল্লিতে ভাঙানোর যোগ্য হয়।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://www.ircon.org/ ওয়েবসাইটে। একটি এ-৪ মাপের সাদা কাগজে দরখাস্তের প্রিন্ট নিয়ে নেবেন। পূরণ করবেন সঠিকভাবে। এর নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্ট মাপের ছবি সেঁটে দেবেন ও নির্ধারিত জায়গায় সই করবেন। সঙ্গে দেবেন জন্মতারিখের প্রমাণপত্র, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট, বৈধ সচিত্র পরিচয়পত্র ইত্যাদির জেরক্স এবং ডিমান্ড ড্রাফটটির মূলটি। এগুলি একটি খামে ভরে তার উপর লিখবেন ‘Application for regular post of …………… vide Advt. No. 07/ 2020‘. এবার দরখাস্ত এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ২৯ জানুয়ারির মধ্যে। এই ঠিকানায়: Dy. General Manager/ HRM, IRCON INTERNATIONAL LIMITED, C-4, District Centre, Saket, New Delhi – 110 017. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 07/2020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment