horoscope 1Miscellaneous 

আজকের রাশিফল

বুধবার ২৮ পৌষ ১৪২৭; ইঃ ১৩ জানুয়ারী ২০২১

মেষ: চিন্তা-ভাবনা না করে কাউকে ঋণ দেওয়া উচিত হবে না। আবেগজনিত ঝামেলা বিপদে ফেলতে পারে। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। অবসর সময়ের সঠিক ব্যবহার করা উচিত নয়তো জীবনে পিছিয়ে পড়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ২

বৃষ: খাওয়া-দাওয়ার ব্যাপারে সাবধান হতে হবে, অসুস্থ্য হওয়ার আশঙ্কা রয়েছে। বিপরীত লিঙ্গের কোনও ব্যক্তির সহায়তায় ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা। অতিরিক্ত কাজ থাকা সত্বেও কর্মক্ষেত্রে ফুর্তি বজায় থাকবে। শুভ সংখ্যা: ১

মিথুন: অর্থ সম্পর্কিত যে কোনও সমস্যা সমাধান হতে পারে ফলে আর্থিক সুবিধা অর্জনের স্বভাবনা। যথাযত সঙ্গী খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা শেষ হতে পারে। কর্মক্ষেত্রে উর্দ্ধতন ব্যক্তির প্রশংসা লাভ হতে পারে। শুভ সংখ্যা: ৮

কর্কট: দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা। খরচ বাড়লেও আয়ের উৎস স্থিতিশীল থাকবে। নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হতে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি। শুভ সংখ্যা: ৩

সিংহ: বন্ধুবান্ধবের সাহায্য আর্থিক সমস্যা থেকে নিষ্কৃতি। কিছু সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা। আত্মবিশ্বাস বাড়ার ফলে অগ্রগতির লক্ষণ স্পষ্ট। শুভ সংখ্যা: ১

কন্যা: অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা উচিত এবং নিয়মিতভাবে শারীরিক পরিশ্রম করা প্রয়োজন। অর্থ-সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা। শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রশংসা কুড়োবে এবং অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। শুভ সংখ্যা: ৯

তুলা: ব্যয়ভার সংকোচনের চেষ্টা করা প্রয়োজন। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কাটতে পারে। কোনও একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতির জন্য নিজের ধারনা ভালভাবে উপস্থাপন করতে হবে। শুভ সংখ্যা: ২

বৃশ্চিক: ক্রমাগত ইতিবাচক চিন্তা ভালো ফল দিতে পারে। কোনও প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবার কোনও পরামর্শ কর্মক্ষেত্রে কাজে লাগতে পারে। নতুন লগ্নির ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। কর্মক্ষেত্রে উচ্ছপদস্থ ব্যক্তির আনুগত্য লাভ। শুভ সংখ্যা: ৪

ধনু: জমি, ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপরে নজর কেন্দ্রীভূত করা উচিত। ঘনিষ্ঠ মানুষজনরা অন্যায়ভাবে অত্যধিক উদারতা সুযোগ নিতে পারে। প্রেমে আপ্লুত হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ১

মকর: আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে। অতীতের অর্থ বিনিয়োগ থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা। প্রেমে অপ্রত্যাশিত মোড় নিতে পারে। হটাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে হতে পারে। শুভ সংখ্যা: ১

কুম্ভ: কর্মক্ষেত্রে উচ্ছপদস্থ ব্যক্তিদের কাছ থেকে এবং ঘরে মতপার্থক্যের জন্য কিছু চাপ আসতে পারে। ভ্রমণকালে অধিক অর্থ ব্যয়ের কারণে দুঃখিত হওয়ার আশঙ্কা। প্রেমে নতুন কিছু ঘটার সম্ভাবনা। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। শুভ সংখ্যা: ৮

মীন: কাজের চাপ উত্তেজনার সৃষ্টি করতে পারে। সন্তানদের কারণে অর্থনৈতিক সুবিধা অর্জন করার সম্ভাবনা। প্রেম-সাহচর্য্য এবং বন্ধন বৃদ্ধি পাবে। বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করলে বাড়ির কোনো খবর শুনে সংবেদনশীলও হওয়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ৫

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment