WBPSCGovernment Jobs State Government Trending News 

ইঞ্জিনিয়ার ও ডিরেক্টর পদে ৪৬ জনকে নিচ্ছে ডব্লু বি পি এস সি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে ৪৬ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) (বিজ্ঞপ্তি নং ২১/২০২০): শূন্যপদ ৩৪টি (তপশিলি জাতি ৭, তপশিলী উপজাতি ২, ওবিসি-এ (এনএলসি) ৩, ওবিসি-বি (এনএলসি) ২, শারীরিক প্রতিবন্ধী ৩ বাকি শূন্যপদগুলি অসংরক্ষিত)। নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারী বা সমতুল ডিগ্রিধারী হতে হবে। ১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। মাইনে ১৫,৬০০ – ৪২,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৪০০ টাকা।

|| ন্যাশনাল ফার্টিলাইজার্সে ৪৩ অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি ||

প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষার ২টি পার্ট। প্রতি পার্টের নম্বর ১০০। এরপর ১০০ নম্বরের ইন্টারভিউ। লিখিত পরীক্ষায় ও ইন্টারভিউয়ে সফল হতে সাধারণ, ওবিসি, তফশিলি জাতি ও তফশিলি উপজাতি প্রার্থীদের পেতে হবে যথাক্রমে ৪০, ৩৮, ৩৫ ও ৩০ শতাংশ নম্বর। শারীরিক প্রতিবন্ধীরা আরও ২ শতাংশ ছাড় পাবেন। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের দিনক্ষণ ইত্যাদি পরে জানানো হবে নীচে বলা ওয়েবসাইেট। শিক্ষাগত যোগ্যতার, বয়সের এবং অন্যান্য প্রমাণপত্রগুলির মূলগুলি কমিশন চাইলে তখন দাখিল করতে হবে।

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট) (বিজ্ঞপ্তি নং ২২/২০২০): শূন্যপদ ১২টি (তপশিলি জাতি ৫, তপশিলী উপজাতি ১, ওবিসি-এ (এনএলসি) ২, শারীরিক প্রতিবন্ধী ১ বাকি শূন্যপদগুলি অসংরক্ষিত)। নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সরকারের অ্যানিমাল রিসোর্সসেস ডেভেলপমেন্টে।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচারের/ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রির ডিগ্রিধারী হতে হবে। এছাড়া রুরাল এরিয়া বা লাইভস্টক ফার্মে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। অ্যাগ্রিকালচার/ ভেটেরিনারি সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হলে ভালো। ১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মাইনে ৫৬,১০০ – ১,৪৪,৩০০ টাকা।

প্রার্থিবাছাই হবে প্রাথমিক দরখাস্ত বাছাই এবং পার্সোনালিটি টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ে সফল হতে সাধারণ, ওবিসি, তফশিলি জাতি ও তফশিলি উপজাতি প্রার্থীদের পেতে হবে যথাক্রমে ৪০, ৩৮, ৩৫ ও ৩০ শতাংশ নম্বর। শারীরিক প্রতিবন্ধীরা আরও ২ শতাংশ ছাড় পাবেন। ইন্টারভিউয়ের দিনক্ষণ ইত্যাদি পরে জানানো হবে নীচে বলা ওয়েবসাইেট। শিক্ষাগত যোগ্যতার, বয়সের এবং অন্যান্য প্রমাণপত্রগুলির মূলগুলি কমিশন চাইলে তখন দাখিল করতে হবে।

দুটি পদের ক্ষেত্রই ফি বাবদ দিতে হবে ২১০ টাকা। ফি দেবেন অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ১ ফেব্রুয়ারির মধ্যে। কিংবা অফলাইনে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায়, ২ ফেব্রুয়ারির মধ্যে। চালান ডাউনলোড করতে পারবেন ১ ফেব্রুয়ারি পর্যন্ত। সব ক্ষেত্রেই কনভেনিয়েন্স ফি, জিএসটি বা ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত। কেবল পশ্চিমবঙ্গের তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।

দুটি পদের ক্ষেত্রেই দরখাস্ত করবেন অনলাইনে https://wbpsc.gov.in ওয়েবসাইটর মাধ্যমে, ১১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে ১টি পদে একটিমাত্র দরখাস্ত করবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিঃ – পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর – পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

দুটি পদে অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment