dandruff and winterMiscellaneous Trending News 

ঘরোয়া পদ্ধতিতে খুশকির মোকাবিলায় কিছু দাওয়াই

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: শীতকালে খুশকির উপদ্রব বেড়ে যায়। এক্ষেত্রে ওষুধ নয়, সহজ কিছু ঘরোয়া উপায়ে তা সমাধান করা যায়। বিশেষজ্ঞ-চিকিৎসকরা জানিয়েছেন, মাথার ফাংগাল ইনফেকশন, অপরিষ্কার স্ক্যাল্প, শ্যাম্পু লাগিয়ে ভালো করে না ধোয়া, তৈলাক্ত স্ক্যাল্পে ধুলোবালি জমে যাওয়ার কারণেও খুশকি হতে পারে। খুশকি দু ধরনের হয়- শুষ্ক ও তৈলাক্ত। তবে ঘরোয়া পদ্ধতিতে খুশকির মোকাবিলা করা যায়। এই সমস্যায় কম বেশি সবাই ভুগে থাকেন। বিশেষ করে শীতকালে এই সব দেখা যায়। শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে। এর ফলে জাঁকিয়ে বসতে পারে খুশকি।
এ বিষয়ে বিশেষজ্ঞ-চিকিৎসকরা আরও জানান, অর্ধেক পাকা কলা মেখে ১ চামচ মধু ও এক চামচ পাতি লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি স্ক্যাল্প ও চুলের গোড়ায় লাগিয়ে রেখে দিন। এরপর ২০-২৫ মিনিট বাদে শ্যাম্পু করে নিতে হবে।
আবার ৪-৫টি লেবুর খোসা ছাড়িয়ে নেওয়া যেতে পারে। খোসাগুলো ৪-৫ কাপ জলে ২০ মিনিট ফোটাতে হবে। ঠাণ্ডা হয়ে যাওয়ার পর তা পেস্ট করে মাথার ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিতে হবে।
সব সময় পরিষ্কার চিরুনি ব্যবহার করতে হবে। অন্যের চিরুনি ব্যবহার করবেন না। সব সময় পরিমাণ মতো শ্যাম্পু ও বেশি জল ব্যবহার করা উচিত।
শ্যাম্পু করার কিছু আগে ২ চামচ ভিনিগার নিয়ে মাথায় হালকা হাতে ম্যাসাজ করলে উপকার পাওয়া যায়। মাথায় ময়লা জমতে দেওয়া উচিত নয় । ময়লা থেকে খুশকি জন্ম নেওয়া স্বাভাবিক ঘটনা। শসা ও আদার রস সমপরিমাণে মিশিয়ে মাথায় মাখলে উপকার মেলে।

Related posts

Leave a Comment