science and women studentTrending News 

সিনিয়র বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি চালু রাজ্যে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিজ্ঞান চর্চার ক্ষেত্রে নয়া বৃত্তি ঘোষণা। ছোটদের বিজ্ঞান চর্চায় উৎসাহ দেওয়ার জন্য এই আয়োজন বলে জানা গিয়েছে। সূত্রের খবর,রাজ্যে চালু রয়েছে জুনিয়র বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি প্রকল্প। জানা গিয়েছে,ওই প্রকল্পে ৫০জন ছাত্রীকে প্রতি মাসে বৃত্তি দেওয়া হয়। ২ বছর ধরে ওই বৃত্তি পাচ্ছে ছাত্রীরা। সূত্রের আরও খবর, এবার থেকে সিনিয়র বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি চালু করতে চলেছে রাজ্য। এক্ষেত্রে জানা গিয়েছে, ৫০জনকে মাসিক ৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এক বছর ধরে ওই বৃত্তি পাবেন ছাত্রীরা।

Related posts

Leave a Comment