৪০৮০ ইউজিটি, জিটি ও পিজিটি নিচ্ছে ত্রিপুরার টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ৩টি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে আন্ডার গ্র্যাজুয়েট টিচার (ইউজিটি), গ্র্যাজুয়েট টিচার (জিটি), সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার (এসটিজিটি) এবং সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার (এসটিপিজিটি) পদে মোট ৪০৮০ টিচার নিচ্ছে ত্রিপুরার টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড। ভারতীয় নাগরিক তথা ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হলে এবং নীচের মতো অন্যান্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
আন্ডার গ্র্যাজুয়েট টিচার (ইউজিটি): মোট শূন্যপদ ১৭২৫টি। সিনিয়র সেকেন্ডারি, ডিপ্লোমা (এলিমেন্টারি এডুকেশন), ডিগ্রি, বি ইএলএড ও টি-টেট পাশ হলে আবেদন করতে পারেন। নেওয়া হবে প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য। মাইনে থোক ১৬,০৫০ টাকা।
গ্র্যাজুয়েট টিচার (জিটি): মোট শূন্যপদ ২১১৬টি। সিনিয়র সেকেন্ডারি, ডিপ্লোমা (এলিমেন্টারি এডুকেশন), ডিগ্রি, বিএ/ বি এসসি এড/ বিএ এড ও টি-টেট পাশ হলে আবেদন করতে পারেন। নেওয়া হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য। মাইনে থোক ২০,৪৭৫ টাকা।
সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার (এসটিজিটি): মোট শূন্যপদ ১৭৫টি। গ্র্যাজুয়েশন/ পোস্ট গ্র্যাজুয়েশন, বি এড, বিএ এড, বি এসসি এড পাশ হলে আবেদন করতে পারেন। নেওয়া হবে নবম ও দশম শ্রেণির জন্য। মাইনে থোক ২০,৪৭৫ টাকা।
সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার (এসটিপিজিটি): মোট শূন্যপদ ৬৪টি। পোস্ট গ্র্যাজুয়েশন, বি এড, বিএ এড/ বি এসসি এড পাশ হলে আবেদন করতে পারেন। নেওয়া হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য। মাইনে থোক ২৬,০১৫ টাকা।
২৭-১১-২০২০ তরিখের হিসেবে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আন্ডার গ্র্যাজুয়েট টিচার (ক্লাস ওয়ান থেকে ফাইভ) -এর ক্ষেত্রে প্রার্থিবাছাইয়ের জন্য বরাদ্দ ১০০ নম্বরের মধ্যে ওয়েটেজ থাকবে – শিক্ষাগত যোগ্যতায় মোট ১৫, পেশাগত যোগ্যতায় ১৫ এবং টি-টেটে (পেপার-ওয়ান) ৭০ নম্বর। অন্যদিকে, গ্র্যাজুয়েট টিচার (ক্লাস সিক্স থেকে এইট) -এর ক্ষেত্রে প্রার্থিবাছাইয়ের জন্য বরাদ্দ ১০০ নম্বরের মধ্যে ওয়েটেজ থাকবে – শিক্ষাগত যোগ্যতায় মোট ১৫, পেশাগত যোগ্যতায় ১৫ এবং টি-টেটে (পেপার-টু) ৭০ নম্বর।
গ্র্যাজুয়েট টিচার (ক্লাস সিক্স থেকে এইট) -এর ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে “সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার্স-২০২০” -তে পাওয়া নম্বরের ভিত্তিতে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার (ক্লাস সিক্স থেকে এইট) -এর ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে “সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স-২০২০” -তে পাওয়া নম্বরের ভিত্তিতে। পরীক্ষার দিনক্ষণ, কেন্দ্র, কেন্দ্রের ঠিকানা ইত্যাদি পরে জানতে পারবেন।
ইউজিটি এবং জিটি (ক্লাস ৬ থেকে ৮) পদের প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ১০০ (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে ৫০) টাকা। জিটি (ক্লাস ৯ ও ১০) পদের এবং এসটিপিজিটি (ক্লাস ১১ ও ১২) পদের ফি বাবদ দিতে হবে ৩০০ (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে ২০০) টাকা।
দরখাস্ত রেজিস্ট্রশন করবেন অনলাইনে www.trb.tripura.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ৮ ডিসেম্বর, বিকেল ৪টের মধ্যে। দরখাস্ত ফাইনালাইজেশন এবং ফি পেমেন্ট করতে হবে ওই তারিখ, ওই সময়ের মধ্যে। ৩টি পৃথক বিজ্ঞপ্তি নম্বর হল: F.2(1-18)GEN/TRBT/REC12O2O/377, F.2(1-18)GEN/TRBT/REC12O2O/378 এবং F.2(1-18)GEN/TRBT/REC12O2O/379. আরও বিস্তারিত তথয পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।
ইউজিটি (ক্লাস ১-৫) ও জিটি (ক্লাস ৬-৮) পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
জিটি (ক্লাস ৯ ও ১০) পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
এসটিপিজিটি (ক্লাস ১১ ও ১২) পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

