kohli-ashwinMiscellaneous 

আইসিসি তালিকায় সেরা কোহলি-অশ্বিন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ আইসিসি দশকের সেরা ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় দেখা গিয়েছে, ভারত থেকে সেরা লড়াইয়ে রয়েছেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। এই দুই ক্রিকেটারের পাশাপাশি তালিকায় জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), এবং কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) অন্তর্ভুক্ত রয়েছে। কোহলি অবশ্য ৩ টি ফরম্যাটে জায়গা পেয়েছেন। ওয়ান-ডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের তালিকায়ও রয়েছেন রোহিত শর্মা। এ ছাড়া সম্প্রতি ওয়ান-ডে ক্রিকেটের তালিকায় রয়েছেন অবসরপ্রাপ্ত মহেন্দ্র সিং ধোনি। টেস্ট ক্রিকেটে ৬ হাজার রানের মালিক হলেন কোহলি। ওয়ান-ডে ক্রিকেটে ভারতীয় অধিনায়ক ১১ হাজারেরও বেশি রান করেছেন। কোহলির ক্রিকেটের তিনটি ফরম্যাটে গড় ৫০ রানের বেশি।

Related posts

Leave a Comment