cabbage and winterMiscellaneous Trending News 

শুধু সুস্বাদু নয়, বাঁধাকপিতে রয়েছে আরও নানা গুণ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: শীতকালে বাঁধাকপি খাওয়া উচিত। ছোট-বড় কোনও রোগই কাছে ঘেঁষবে না, এমনটা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
শুধু খেতে সুস্বাদু নয়, বাঁধাকপিতে রয়েছে আরও নানারকম গুণ। শীত এসে গেলে বাজারে নানা রকমের সবজির ভিড় দেখা যায়। শীতকালে বাঁধাকপি খাওয়াটা খুব জরুরি। বাঁধাকপিতে রয়েছে ম্যাঙ্গানিজ, ডায়াটারি ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি -৬, ভিটামিন এ, ভিটামিন কে ও ভিটামিন- ই প্রভৃতি। বিশেষজ্ঞরা বলছেন,বাঁধাকপি খেলে ছোট-বড় অনেক রোগের উপশম হয়। এছাড়া বাঁধাকপিতে প্রচুর পরিমাণে রয়েছে সালপোরফেন-এর মতো অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। যা শরীরে প্রদাহ বা ইনফ্ল্যামেশনের মাত্রা কমাতে সাহায্য করে।
এক্ষেত্রে চিকিৎসক- বিশেষজ্ঞরা জানিয়েছেন,শরীরে ইনফ্ল্যামেশনের মাত্রা বৃদ্ধি পেলে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। ঝুঁকি বেড়ে যায় ক্যান্সারের মতো মারণ রোগেরও। বাঁধাকপিতে ফাইবার থাকায় কনস্টিপেশন কমাতে সাহায্য করে। আবার বাওয়েল মুভমেন্ট উন্নত করে থাকে। একাধিক পেটের রোগের সমস্যাও মোকাবিলা করে থাকে । “এভিডেন্স বেসড কমপ্লিমেনটারি অ্যান্ড অলটারনেটিভ মেডিসিন”-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে,টানা ৬০ দিন বাঁধাকপি খেলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক মাত্রায় চলে আসে। পাশাপাশি রেনাল ফাংশনের উন্নতি হয়। ওজনও কমতে শুরু করে। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং হাইপার-গ্লাইসেমিক উপাদান রয়েছে, যা ডায়াবিটিস নিয়ন্ত্রণ করতেও সক্ষম।

অন্যদিকে বাঁধাকপি শরীরে ভিটামিনের ঘাটতি রোধ করে। সূত্রের খবর, অর্ধেক কাপ সেদ্ধ বাঁধাকপিতে যে পরিমাণ ভিটামিন- সি থাকে, তা গোটা দিনের চাহিদার প্রায় ৪৭ শতাংশ পূরণ করে থাকে। আর ভিটামিন কে-এর চাহিদা পূরণ করে প্রায় ১০০ শতাংশ। সূত্রের আরও খবর, বাঁধাকপিতে উপস্থিত ফোটোনিউট্রিয়েন্টস, যেমন- পলিফেনল এবং গ্লুকোসিনোলেট শরীরে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানের মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে হার্টের রোগের প্রকোপ যেমন কমে তেমনি ক্যান্সার, অ্যালঝাইমারস ও ম্যাকিউলার ডিজেনারেশনের মতো রোগের সম্ভাবনাও দূর হয়ে যায়।

Related posts

Leave a Comment