Padmini KolhapureMiscellaneous 

অভিনেত্রী থেকে গানের জগতে পদ্মিনী

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ৫৫ বছরে পা রাখলেন পদ্মিনী কোলহাপুরী। চলচ্চিত্র অভিনেত্রী থেকে গানের জগতে পা রেখেছেন তিনি। তাঁর জন্মদিনে নিজের মিউজিক লেবেল লঞ্চের ঘোষণা করলেন পদ্মিনী। সূত্রের খবর, এর আগে প্লে-ব্যাকও করেছেন ‘ইয়াদোঁ কি বারাত’, ‘দ্য বার্নিং ট্রেন’-এ। আবারও সঙ্গীতের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি এই স্বপ্ন-সুন্দরী। পদ্মিনীর নিজস্ব মিউজিক লেবেলই গান রেকর্ড করবে বলে জানা যায়। সূত্রের আরও খবর, তাঁর জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন বোন শিবাঙ্গী কোলহাপুরী, শক্তি কাপুর ও শ্রদ্ধা কাপুর-সহ গোটা পরিবার।

Related posts

Leave a Comment