১১৯ ডিগ্রি ও ডিপ্লােমাধারীকে অ্যাপ্রন্টিসশিপ ট্রেনিং দেবে ভারত ডায়নামিক্স লিমিটেড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১১৯ জন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/ ডিপ্লোমাধারীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ভারত ডায়নামিক্স লিমিটেড। অ্যাপ্রেন্টিসেস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৯৭৩ অনুযায়ী ১ বছরের ট্রেনিং হবে। ট্রেনিং শেষে চাকরি দিতে বি ডি এল বাধ্য নয় বা প্রার্থীর তরফ থেকে চাকরির দাবি করা যাবে না।
ক্যাটেগরি-ওয়ান গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: মোট আসন ১১৯টি। এরমধ্যে– মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে: আসন ৪৯টি (গ্র্যাজুয়েট ৩৫, টেকনিশিয়ান ১৪), ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইইই ডিসিপ্লিনে: আসন ১২টি (গ্র্যাজুয়েট ৮, টেকনিশিয়ান ৪), সিভিল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে: আসন ২টি (গ্র্যাজুয়েট), সিএসই/ আইটি: আসন ১৬টি (গ্র্যাজুয়েট ১০, টেকনিশিয়ান ৬), ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে: আসন ৩৩টি (গ্র্যাজুয়েট ২৫, টেকনিশিয়ান ৮), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে: আসন ৬টি (গ্র্যাজুয়েট ২, টেকনিশিয়ান ৪) এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে: আসন ১টি (গ্র্যাজুয়েট)।
যাঁরা ইতিপূর্বে ট্রেনিং নিয়েছেন বা এখন নিচ্ছেন তাঁরা আবেদনের যোগ্য নন। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড: গ্র্যাজুয়েট ৯,০০০ টাকা এবং টেকনিশিয়ান ৮,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ২০১৭/ ২০১৮/ ২০১৯ বা ২০২০-র নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ডিগ্রিধারী হতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ রুলস অনুযায়ী বয়স থাকতে হবে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থী এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ থাকবে। সংরক্ষিত শ্রেণি ও প্রতিবন্ধী প্রার্থীদের সরকারি স্ট্যান্ডার্ড ফর্ম্যাটে সার্টিফিকেট দিতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ রুল ১৯৯২ -এর ক্লজ-৪ অনুযায়ী শারীরিক মাপজোক ইত্যাদি হতে হবে।
প্রার্থিবাছাইয়ের জন্য সার্টিফিকেট ভেরিফিকেশনের পর ক্যাটেগরির অনুযায়ী ফাইনাল রাঙ্ক লিস্ট প্রস্তুত করা হবে। এটি পাবেন ২৫ নভেম্বর। সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় টিএ/ ডিএ পাবেননা। বোর্ডিং বা লজিংয়ের খরচও পাবেননা।
দরখাস্ত করার ক্ষেত্রে যে সব ছাত্ররা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম পোর্টালে এনরোল্ড তাঁরা লগইন করবেন এবং যাঁরা এনরোল্ড নন তাঁরা প্রথমে www.mhrdnats.gov.in -এ গিয়ে এনরোল্ড হবেন এবং দরখাস্ত পূরণ করবেন, ২ থেকে ১৮ নভেম্বরের মধ্যে। দরখাস্ত পূরণ করলে পাবেন ইউনিক এনরোলমেন্ট নম্বর। তখন এনরোলমেন্ট ভেরিফিকেশন ও অ্যাপ্রুভ্যালের জন্য অন্তত ১ দিন অপেক্ষা করবেন। তারপর লগইন করবেন। বিস্তারিত পদ্ধতি পাবেন পিডিএফে। ভারত ডায়নামিক্স লিমিটেডে দরখাস্ত করতে হবে ২ থেকে ২০ নভেম্বরের মধ্যে। স্টুডেন্টস এনরোলমেন্ট সম্পর্কে জিজ্ঞাস্য থাকলে যোগাযোগ করতে পারেন এইসব ই-মেল আইডিতে: studentquery@boat-srp.com বা applacement@boat-srp.com বা generalqueryap@boat-srp.com। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

