খড়দহে শিব মন্দির সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ শুরু

Kharadah Shib Mandir

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মন্দির সংস্কার শুরু। স্থানীয়ভাবে আবেদন করা হয়েছে অনেকবারই। শেষ পর্যন্ত খড়দহে গঙ্গার ধারের ২৬ শিব মন্দির সংস্কার ও সৌন্দর্যায়নের প্রাথমিক পদক্ষেপ শুরু করল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। স্থানীয় সূত্রের খবর, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কলকাতা সার্কল-এর হেরিটেজ তালিকায় নাম রয়েছে এই মন্দিরের। অন্যদিকে টেরাকোটার নকশা খচিত ওই মন্দিরের ২১টি রয়েছে বর্গক্ষেত্রাকারে। এছাড়া বাকি ৫টি রয়েছে গঙ্গার দিকে মুখ করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংস্কার না হওয়ায় মন্দিরগুলি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। অন্ধকারে নিমজ্জিত থাকত মন্দির চত্বর। এক্ষেত্রে আরও জানা যায়, এই মন্দির সংস্কারের জন্য সংস্কৃতি মন্ত্রকে একাধিক বার চিঠি পাঠানো হয়েছে। মন্দির চত্বরে ৬টি উচ্চ বাতিস্তম্ভে আলো লাগানো হয়েছে। দীর্ঘদিন আবেদন করার পর কাজ শুরু হল। আগামী দিনে আরও সংস্কার হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *