কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নতুন জলাধার। সূত্রের খবর, গার্ডেনরিচ জল প্রকল্পে অতিরিক্ত জল ধারণ ক্ষমতা সম্পন্ন জলাধার এবং পাম্পিং স্টেশনের উদ্বোধন হল। ওই জল প্রকল্প সংলগ্ন ফাঁকা জায়গায় সৌরশক্তির প্যানেল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। জল সরবরাহ দফতরের ডিরেক্টর জেনারেল মৈনাক মুখোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, ওই সৌরশক্তি প্যানেল থেকে প্রাপ্ত বিদ্যুতে সেখানে আলোর ব্যবস্থা করা যেতে পারে। এক্ষেত্রে বিদ্যুতের ব্যয় কমবে বলেও জানিয়েছেন তিনি।
জল প্রকল্প এলাকায় সৌরশক্তির প্যানেল তৈরির প্রস্তাব

