স্বামীজির প্রতিটি পদক্ষেপ আদর্শ ও প্রেরণার কেন্দ্র
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : স্বামীজিকে দেশের নতুন প্রজন্মের রোলমডেল হিসেবে তুলে ধরলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। শিক্ষা বিষয়ক একটি অনুষ্ঠানে তাঁর এই মন্তব্য। স্বামী বিবেকানন্দের ভাবনা ও নতুন জাতীয় শিক্ষা নীতি-২০২০ বিষয়ক ওই অনুষ্ঠানে তাঁর বক্তব্য, স্বামীজির প্রতিটি পদক্ষেপ আদর্শ ও প্রেরণার কেন্দ্র। দেশ তথা বিশ্বের নতুন প্রজন্মের জন্য তাঁর থেকে ভাল আদর্শ খুঁজে পাওয়া মুশকিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরও দাবি করেছেন, চাকরি খোঁজার থেকে কাজের সুযোগ তৈরির উপযুক্ত হয়ে ওঠার উপরে নজর দিতেন স্বামীজি। বলতেন মাতৃভাষায় শিক্ষার কথা। স্বামীজির সেই লক্ষ্য ও প্রতিফলন নতুন জাতীয় শিক্ষা নীতিতে রয়েছে বলেই তিনি মনে করেন।

