সুপ্রভাত (শারদীয়ার অপেক্ষা আর মাত্র ০৩ দিন)
আজ: সোমবার; ০২ কার্তিক ১৪২৭; ইঃ ১৯ সেপ্টেম্বর ২০২০
জন্মদিন: মাতঙ্গিনী হাজরা
————সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর
তিথি: শুক্ল তৃতীয়া, বিশাখা নক্ষত্র
জন্মরাশি: বৃশ্চিক
সূর্যোদয়: ০৫:৩৮, সূর্যাস্ত ০৫:০৩
শ্রী শ্রী শারদীয়া পূজার নির্ঘন্ট
১৪২৭ সনের সার্বজনীন দুর্গোৎসবের নির্ঘন্ট— মা দুর্গার দোলায় আগমন। ফল- মড়ক। মা দুর্গার গজে গমন। ফল- শস্যপূর্ণা বসুন্ধরা।
পঞ্চমী: ৪ কার্তিক ১৪২৭, ইং ২১ অক্টোবর ২০২০, বুধবার। পঞ্চমী তিথি থাকবে বেলা ২/৪৪ মিনিট পর্যন্ত। অদ্য সায়ংকালে (সন্ধ্যায়) দেবীর বোধন।
ষষ্ঠী : ৫ কার্তিক ১৪২৭, ইং ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার। ষষ্ঠী তিথি থাকবে বেলা ১/১১ মিনিট পর্যন্ত। অদ্য সকাল ৮/৩০ মিনিট গতে ৯/১৫ মিনিটের মধ্যে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ। (শ্রী শ্রী দুর্গাষষ্ঠীর পূজা) সায়ংকালে (সন্ধ্যায়) দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
সপ্তমী: ৬ কার্তিক ১৪২৭, ইং ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার সপ্তমী তিথি থাকবে বেলা ১১/৫৬ মিনিট পর্যন্ত। অদ্য সকাল ৮/১৫ মিনিটের মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। এবং দেবীর সপ্তমী বিহিত পূজারম্ভ। পুষ্পাঞ্জলি সকাল ১১ টায়। সন্ধ্যারতী ৫/৩০ মিনিট।
অষ্টমী: ৭ কার্তিক ১৪২৭, ইং ২৪ অক্টোবর ২০২০, শনিবার মহাষ্টমী তিথি থাকবে বেলা ১১/১২ মিনিট পর্যন্ত। অদ্য সকাল ৭/৩০ মিনিটের মধ্যে দেবীর মহাষ্টমী বিহিত পূজারম্ভ। (মহাষ্টমী ব্রত) পুষ্পাঞ্জলি বেলা ৯/৩০ মিনিট। সন্ধ্যারতী ৫/৩০ টায়। সন্ধিপূজা- বেলা ১০/৫৮ মিনিট গতে সন্ধিপূজারম্ভ। বেলা ১১/৪৬ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপন।
নবমী: ৮ কার্তিক ১৪২৭, ইং ২৫ অক্টোবর ২০২০, রবিবার মহানবমী তিথি থাকবে বেলা ১১/১১ মিনিট পর্যন্ত। অদ্য সকাল ৮/৩০ মিনিট গতে ৯/১৫ মিনিটের মধ্যে দেবীর মহানবমী বিহিত পূজারম্ভ। বেলা ১০/৪৫ মিনিট পরে হোম যজ্ঞাদি। সন্ধ্যারতী ৫/৩০ মিনিটে।
বিজয়া দশমী: ৯ কার্তিক ১৪২৭, ইং ২৬ অক্টোবর ২০২০, সোমবার দশমী তিথি থাকবে বেলা ১১/২৯ মিনিট পর্যন্ত। অদ্য সকাল ৮/৩০ মিনিট গতে ৯/৩০ মিনিটের মধ্যে দেবীর কেবল দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন। বিসর্জনান্তে অপরাজিতা পূজা, বিজয়া দশমী কৃত্য।
কলকাতা ও তার পার্শবর্তী এলাকার আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ডি:সে: ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ডি:সে:
বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ: ৭৮%
বায়ু প্রবাহের সর্বোচ্ছ গতি: ১০কিঃমিঃ/ঘন্টা
সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ; হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।
🌹🙏🙏🙏🌹
আমাদের তথ্য ভাল লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আপনার মতামত জানান।

