self helf group chuchuraMiscellaneous 

চুঁচুড়া পুরসভার কমিউনিটি হলে স্বনির্ভর-গোষ্ঠীর উৎপাদিত পণ্যের মেলা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জেলা প্রশাসন পুর ও গ্রামীণএলাকার স্বনির্ভরগোষ্ঠী উৎপাদিত পণ্যের বিক্রির জন্য বিশেষ মেলার আয়োজন করেছে।স্থানীয় সূত্রের খবর, চুঁচুড়া পুরসভার কমিউনিটি হলে ৭ দিনের ওই মেলা শুরু হয়েছে। ওই মেলার উদ্বোধন করেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। আগমনী- ২০২০নামে ওই মেলায় শাড়ি থেকে শুরু করে জাঙ্ক জুয়েলারির বিবিধ সামগ্রী রাখা হয়েছে।পাশাপাশি ক্রেতাদের পুজোর বাজার করার সুযোগ করে দেওয়া ও গোষ্ঠীগুলির সদস্যদের উৎপাদিত সামগ্রী বিক্রির ব্যবস্থা করার জন্য মেলার আয়োজন করা হয়েছে।স্থানীয় সূত্রের আরও খবর, ১৩অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই স্বনির্ভর গোষ্ঠীর মেলা চলবে। জেলাশাসক এ বিষয়ে জানিয়েছেন, আমাদের জেলার স্বনির্ভরগোষ্ঠীর উৎপাদিত সামগ্রী গোটা দেশের কাছে পরিচিতি লাভ করেছে। পুজোয় তাই গোষ্ঠী উৎপাদিত পোশাক ব্যবহার করলে ক্রেতারা ঠকবেন না। পাশাপাশি বর্তমান মহামারী পর্বে এ ধরণের একটি প্রয়াসের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের প্রশংসা করেছেন তিনি।

Related posts

Leave a Comment