১১ অক্টোবর ডব্লুবিসিএস পদে পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ পাবলিক সার্ভিস কমিশন ১১ অক্টোবর ডব্লুবিসিএস পদে পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করল। জানা গিয়েছে, পিএসসি ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষাথীরা। করোনা আবহ কিছুটা স্বাভাবিক হওয়ায় পিএসসি এই প্রথম কোনও সরকারি চাকরির পরীক্ষা লিখিতভাবে নিতে চলেছে।
উল্লেখ্য, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়সূচিও ঘোষণা করেছিল পিএসসি। তবে করোনা পরিস্থিতির জন্য পরীক্ষাগুলি স্থগিত রাখা হয়েছে। উল্লেখযোগ্য পরীক্ষাগুলির মধ্যে রয়েছে ক্লার্কশিপ পার্ট টু, আইসিডিএস কেন্দ্রের সুপারভাইজার নিয়োগের পরীক্ষাও। তবে পিএসসি সূত্রে জানানো হয়েছে ১১ অক্টোবর জুডিশিয়াল পরীক্ষা হওয়ার সম্ভাবনার কথা।

