Byju's appMiscellaneous Trending News 

পড়ুয়াদের পড়াশুনার নতুন হাতিয়ার হতে চলেছে ‘ Byju’s’ অ্যাপ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: চতুর্থ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য সুখবর। সূত্রের খবর, বাইজুস অ্যাপে এই সুবিধে পেতে পারবে ছাত্র-ছাত্রী। মাতৃভাষায় পড়াশোনা করতে আগ্রহী এমন ছাত্র-ছাত্রীদের জন্যই এই ব্যবস্থা করেছে ‘বাইজুস৷স্কুল’। উল্লেখ্য, করোনা আবহে প্রতিকূল পরিস্থিতি থাকলেও সন্তানদের সুরক্ষার কথা ভেবে রাজ্যের প্রায় ৭০ শতাংশ অবিভাবকই চাইছেন অনলাইনে পড়াশোনা বহাল থাকুক৷

এই অবস্থায় বাঙালি পড়ুয়াদের জন্য বিশেষ সুযোগ এনে দিয়েছে এডুকেশন অ্যাপ বাইজুস৷ সূত্রের আরও খবর, বাইজুস অ্যাপে বর্তমান সময়ে ৬.৪ কোটি রেজিস্টার্ড ইউজার রয়েছে বলে জানিয়েছে৷ রাজ্যে এই বাইজুস অ্যাপ নিয়ে আসার পর পশ্চিমবঙ্গে আরও বেশি সংখ্যক পড়ুয়া পড়াশোনার জন্য এটিকে বেছে নেবে বলে মনে করছে এই সংস্থা। এর ফলে আরও বেশি বাঙালি ছাত্র-ছাত্রীরা অনলাইনে পড়াশোনার সুযোগ সুবিধা পাবে, এমনটাই মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment