Indian ArmyCentral Government Government Jobs 

৯৯ উইমেন মিলিটারি পুলিশ নিচ্ছে ভারতীয় সেনায়

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সোলজার জেনারেল ডিউটি (উইমেন মিলিটারি পুলিশ) পদে ৯৯ জন মহিলাকে নিচ্ছে ভারতীয় সেনায়। নিয়োগ হবে রিক্রুটমেন্ট রেলির মাধ্যমে। রিক্রুটমেন্ট রেলি হবে আম্বালা, লক্ষ্মৌ, জবলপুর, ব্যাঙ্গালোর, শিলং এবং পুনায় – প্রার্থীর হোম ডিস্ট্রিক্টে। রিক্রুটমেন্ট রেলি কোথায় কত তারিখে হবে তা চূড়ান্তভাবে জানতে পারবেন অ্যাডমিট কার্ডে।আগে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। নীচের মতো যোগ্যতার মহিলারা রেজিস্ট্রেশন করতে পারেন।

সোলজার জেনারেল ডিউটি (উইমেন মিলিটারি পুলিশ): শূন্যপদ ৯৯টি। অন্তত ৪৫ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক/ সমতুল এবং ওই পরীক্ষায় প্রত্যেক বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। বয়স হতে হবে সাড়ে ১৭ বছর থেকে ২১ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ১-১০-১৯৯৯ থেকে ১-৪-২০০৩ তারিখের মধ্যে। ডিফেন্স পার্সোনেলের বিধবাদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর।

উচ্চতা অন্তত ১৫২ সেমি হতে হবে। ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে মানানসই। বুকের ছাতি অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই।

(বাধ্যতামূলক) অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ৩১ অগস্টের মধ্যে। রেজিস্টার্ড প্রার্থীদের একটি কাট-অফ লিস্ট প্রস্তুত করা হবে প্রথমে মাধ্যমিক/ সমতুলে পাওয়া মোট নম্বরের ভিত্তিতে। পরে প্রয়োজন হলে বেশি বয়সের ভিত্তিতে। তালিকাভুক্তদের মধ্যে থেকে শূন্যপদের সঙ্গে অনুপাত রেখে সীমিত সংখ্যক প্রার্থীকে অ্যাডিমট কার্ড পাঠানো হবে রেজিস্টার্ড ই-মেলের মাধ্যমে।

রেলিতে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ক) ১.৬ কিলোমিটার দৌড়। ৭ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করলে গ্রুপ-ওয়ান, ৮ মিনিটের মধ্যে সম্পূর্ণ করলে গ্রুপ-টু। এরসাথে পার্বত্য ভূখণ্ডে ৫০০০ থেকে ৯০০০ ফুট উচ্চতায় অতিরিক্ত ৩০ সেকেন্ড সময় এবং ৯০০০ থেকে ১২০০০ ফুট উচ্চতা অতিরিক্ত ১২০ সেকেন্ড সময় যোগ করতে হবে। খ) ১০ ফুট লং জাম্প (সফল হতে হবে) এবং গ) ৩ ফুট হাই জাম্প (সফল হতে হবে)।

সার্ভিসম্যানের মেয়ে (ডিওএস), এক্স-সার্ভিসম্যানের মেয়ে (ডিওইএক্স), ওয়ার উইডোর মেয়ে (ডিওডব্লুডব্লু), প্রাক্তন সমরকর্মীর বিধবার মেয়ে (ডিওডব্লু) এবং সমরকর্মী বা প্রাক্তন সরকর্মীর বোন এবং আরও অন্যান্য মহিলারা উচ্চতায় এবং ওজনে ছাড় পাবেন। এর বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে। মহিলা প্রার্থীদের শারীরিক ও মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে। গর্ভবতী মহিলার দরখাস্ত বাতিল হবে।

ডাক্তারি পরীক্ষা হবে মিলিটারি হাসপাতাল/ বেস হাসপাতাল/ কম্যান্ড হাসপাতালে। ডাক্তারি পরীক্ষায় সফল প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে কমন এন্ট্রান্স এক্সামিনেশন (সিইই) -র মাধ্যমে। রেলির সময় লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সিইই -তে নেগেটিভ মার্কিং আছে। লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে।

ডিওএস. ডিওইএক্স, ডিওডব্লুডব্লু, ডিওডব্লু, এনসিসি এ, বি, সি সার্টিফিকেটধারী এবং স্পোর্টসউইমেন -রা সিইই -তে বোনাস নম্বর পাবেন।

রেলির সময় সঙ্গে নিয়ে যেতে হবে- ভাল কাগজে লেজার প্রিন্টারে প্রিন্ট করা অ্যাডমিট কার্ড, গত ৩ মাসের মধ্যে সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা এবং প্রত্যয়িত না করা ২০ কপি রঙিন পাসপোর্ট মাপের ছবি (ছবিগুলি কম্পিউটার প্রিন্টআউট/ ফটোশপে তৈরি করা ছবি হলে চলবে না), শিক্ষাগত যোগ্যতার যাবতীয় (মূল) প্রমাণপত্র (ক) প্রভিশনাল বা অনলাইন এডুকেশন সার্টিফিকেট হলে তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে দিয়ে সই করাতে হবে। সই হতে হবে কাালির কলমে। খ) মাধ্যমিক/ সমতুলের সার্টিফিকেটটি ওপেন স্কুলের হলে তাতে বিইও/ ডিইও -র সই থাকতে হবে), নেটিভিটি/ ডোমিসাইল সার্টিফিকেট, ক্লাস/ কাস্ট সার্টিফিকেট, রিলিজিয়ন সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, এনসিসি সার্টিফিকেট, রিলেশনশিপ সার্টিফিকেট, আনম্যারেড সার্টিফিকেট, ম্যারেড সার্টিফিকেট, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড এবং আধার কার্ড।

রেলিতে ঢোকার সময় লাগবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড এবং তার একটি কপি। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন রেজিস্টার্ড ই-মেলের মাধ্যমে ওয়েবসাইট কিংবা ফোন করতে পারেন এই নম্বরে: 011-26173840.

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment