BECILCentral Government Government Jobs 

৯৯ লোডার ও সুপারভাইজর বাছাই করবে বেসিল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: হ্যান্ডিম্যান/ লোডার, সুপারভাইজর এবং সিনিয়র সুপারভাইজর পদে স্থাপনার জন্য ৯৯ জন স্কিল্ড, আনস্কিল্ড ও হাইলি স্কিল্ড কর্মী বাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বিইসিআইএল)। চুক্তির ভিত্তিতে, নিয়োগ হবে এএআই কারগো লজিস্টিক অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস কোম্পানি লিমিটেডের, ভোপাল, শ্রীনগর, জম্মু, লে, সুরাট এবং পুনা লোকেশনে।

হ্যান্ডিম্যান/ লোডার (আনস্কিল্ড): শূন্যপদ ৭৫টি। অন্তত অষ্টম শ্রেণি পাশ ও স্থানীয় ভাষা এবং হিন্দিতে লোকের সঙ্গে কথা বলতে পারার দক্ষতা। ইংরিজি পড়তে পারলে ভাল। কার্গো হ্যান্ডলিংয়ে অন্তত ১ বছরের অভিজ্ঞতা। বয়স ৪৫ বছরের মধ্যে। মাইনে কেবল পুনা লোকেশনের ক্ষেত্রে ১৬,৭৭০ টাকা এবং বাকি লোকেশনগুলির ক্ষেত্রে ১৪,০১৪ টাকা।

সুপারভাইজর (স্কিল্ড): শূন্যপদ ২১টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট। সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকলে ভালো। কার্গো ইন্ডাস্ট্রিতে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে কেবল পুনা লোকেশনের ক্ষেত্রে ২০,৩৮৪ টাকা এবং বাকি লোকেশনগুলির ক্ষেত্রে ১৮,৫৬৪ টাকা।

সিনিয়র সুপারভাইজর (হাইলি স্কিল্ড): শূন্যপদ ৩টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারী। সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকলে ভালো। কার্গো ইন্ডাস্ট্রিতে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ২০,৩৮৪ টাকা।

প্রার্থিবাছাই হবে টেস্ট/ লিখিত পরীক্ষা/ ইন্টারভিউ/ কাজে যোগদানের সময় বাছাই প্রক্রিয়ার মাধ্যমে। নির্বাচিত হলে জানানো হবে ই-মেল এবং এসএমএস -এর মাধ্যমে।

যে কোনও ১টি পদে আবেদনের জন্য ফি বাবদ জেনারেল, ওবিসি, প্রাক্তন সমরকর্মী এবং মহিলা প্রার্থীদের দিতে হবে ৭৫০ (একের অধিক পদে আবেদন করলে সেগুলির প্রতিটির জন্য অতিরিক্ত ৫০০) টাকা। অন্যদিকে, ফি বাবদ তফশিলি এবং আর্থিকভাবে দুর্বল। প্রতিবন্ধী প্রার্থীদের দিতে হবে ৪৫০ (একের অধিক পদে আবেদন করলে সেগুলির প্রতিটির জন্য অতিরিক্ত ৩০০) টাকা। জিএসটি এবং ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত। ফি দেবেন অনলাইনে ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ নেট ব্যাঙ্কিং/ ইউপিআই ইত্যাদির মাধ্যমে। অন্য কোনও মাধ্যমে ফি দেওয়া যাবে না। একাধিক পদে আবেদন করলেও ১ বারই রেজিস্টার করতে হবে।

দরখাস্ত রেজিস্ট্রেশন করবেন কেবলমাত্র অনলাইনে www.becil.com বা https://becilregistration.com ওয়েবসাইটের মাধ্যমে, ৮ অগস্টের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। অনলাইন দরখাস্ত করার আগে নিজের ছবি, সই, বার্থ সার্টিফিকেট/ ১০ম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (১০০ কেবি সাইজ এবং জেপিজি/ পিডিএফ ফাইলে) স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। ৭টি ধাপে দরখাস্ত রেজিস্ট্রেশন করতে হবে। শেষ ধাপে স্ক্যান ফাইলটি দরখাস্তের ফর্মের শেষে দেওয়া ই-মেল আইডি -তে পাঠাবেন। বিজ্ঞপ্তি নং ৭২। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment