IDBI BankCentral Government Government Jobs 

এক্সিকিউটিভের পদে ৯২০ আইডিবিআই ব্যাঙ্কে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এক্সিকিউটিভের শূন্যপদে ৯২০ জনকে নিচ্ছে আইডিবিআই ব্যাঙ্কে। নিয়োগ হবে প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে। পরে প্রার্থীর সন্তোষজনক কাজ, বাধ্যতামূলক ই-লার্নিং সার্টিফিকেশন এবং শূন্যপদের ওপর ভিত্তি করে মেয়াদ আরও ২ বছর বাড়়তে পারে।

চুক্তিভিত্তিক কাজের ৩ বছরের মেয়াদ সফলভাবে সমাপ্ত হলে, এই ধরনের প্রার্থীরা সহকারী ব্যবস্থাপক (গ্রেড-এ) হিসেবে রেগুলারে নিয়োগের যোগ্য হতে পারেন। এক্ষেত্রে ব্যাঙ্ক দ্বারা পরিচালিত একটি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থিবাছাই করা হবে।

৯২০টি শূন্যপদের মধ্যে ৩৬টি শূন্যপদ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। চাহিদা অনুযায়ী শূন্যপদ কমতে বা বাড়তে পারে।

অন্তত ৫৫ (তফশিলি/ প্রতিবন্ধী হলে অন্তত ৫০) শতাংশ নম্বর নিয়ে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে (গ্রেড বা সিজিপিএ পেয়ে থাকলে তার শতাংশ হারের সার্টিফিকেট চাই)।

১-৭-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ৭.২.১৯৯৬ থেকে ৭.১.২০০১ তারিখের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। থোক পারিশ্রমিক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছর মাসে ২৯,০০০ টাকা, ৩১,০০০ টাকা এবং ৩৪,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে ১৫০ নম্বরের অনলাইন পরীক্ষা, নথিপত্র যাচাই এবং প্রি-রিক্রুটমেন্ট মেডিক্যাল টেস্টের মাধ্যমে। অনলাইন পরীক্ষা হবে সম্ভাব্য ৫ সেপ্টেম্বর। বিষয়গুলি হল রিজনিং, ওয়ার্কিং ইংলিশ ল্যাঙ্গোয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড। উত্তরের জন্য সময় পাবেন ৯০মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর করে। চূড়ান্ত বাছাই হবে অনলাইন টেস্ট এবং মেডিক্যাল টেস্টের ভিত্তিতে।

অনলাইন পরীক্ষা হবে গ্রেটার কলকাতা, গুয়াহাটি, ভূবনেশ্বর, রাঁচি, পাটনা-সহ পরীক্ষা কেন্দ্রে। নিজের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে অনলাইন পরীক্ষার কললেটার ডাউনলোড করা যাবে সম্ভাব্য ২৭ অগস্ট থেকে।

অ্যাপ্লিকেশন ও ইন্টিমেশন চার্জ বাবদ দিতে হবে ১,০০০ (তফশিলি/ প্রতিবন্ধী হলে ২০০) টাকা। ফি দেবেন ১৮ অগস্টের মধ্যে। ব্যাঙ্ক চার্জ বা অন্যান্য খরচ প্রার্থীকেই বহন করতে হবে। ফি দেবেন বিভিন্ন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ আইএমপিএস/ ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে।

দরখাস্ত করবেন অনলাইন www.idbibank.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৮ অগস্ট, ২০২১ তারিখের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর থাকা চাই। দরখাস্ত করার সময় ছবি ও সই, হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নিজের হতে লেখা ডিক্লারেশনের স্ক্যান আপলোড করতে হবে। দরখাস্তে কোনও সংশোধন করার থাকলে তা করতে পারবেন ১৮ অগস্ট পর্যন্ত। দরখাস্তের প্রিন্ট নিতে পারবেন ২ সেপ্টেম্বর পর্যন্ত। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং ৪/২০২১-২২।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

Related posts

Leave a Comment