kmcMiscellaneous State Government 

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৯১ মেডিক্যাল অফিসার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেডিক্যাল অফিসার পদে ৯১ জনকে নিচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনস্থ বিভিন্ন হেলথ সেন্টারগুলিতে। নিয়োগ হবে চুক্তিভিত্তিতে।

মেডিক্যাল অফিসার: শূন্যপদ ২৭টি (অসং ২, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৫, ওবিসি-এ ৬, ওবিসি-বি ৬, শারীরিক প্রতিবন্ধী ১)। থোক মাইনে ৬০,০০০ টাকা। মেডিক্যাল অফিসার (পার্ট টাইম): শূন্যপদ ৬৪টি। থোক মাইনে ২৪,০০০ টাকা।

মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত এমবিবিএস ডিগ্রিধারীরা ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকলে আবেদন করতে পারেন।

বয়স হতে হবে ১-৭-২০২১ তারিখের হিসেবে ৬২ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রার্থীবাছাই হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে এই ঠিকানায়: Room No. 254, 2ndFloor, PMU,Kolkata City NUHM Society, 5,S.N.Banerjee Road, Kolkata-700013.

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন www.kmcgov.in ওয়েবসাইটে। একটি সাদা কাগজে বয়ানের প্রিন্ট করিয়ে নেবেন। এর নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্ট মাপের ছবি সেঁটে দেবেন। সঙ্গে নেবেন জন্মতারিখের প্রমাণপত্র, এমবিবিএস সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন, ইন্টার্নশিপ পূরণের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, কোনও সচিত্র প্রমাণপত্র, স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র ইত্যাদির মূল ও জেরক্স। এগুলি সহ ৬ জুলাই সকাল সাড়ে ১১টার মধ্যে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবে ওপরে বলা ঠিকানায়। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 05/Kolkata City NUHM Society /2021-22. আরও বিস্তারিত জানতে দেখুন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment