আর্মি পাবলিক স্কুলে ৮,৭০০ শিক্ষক-শিক্ষিকা

army public school

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দেশের ১৩৬টি আর্মি পাবলিক স্কুলে প্রায় ৮,৭০০ জন পিজিটি, টিজিটি ও প্রাইমারি টিচার নিয়োগের জন্য অনলাইন স্ক্রিনিং টেস্ট-২০২২ হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। অনলাইন দরখাস্ত করতে হবে ২৮ জানুয়ারির মধ্যে। এই পরীক্ষায় সফল হবে দেশের ১৩৬টি আর্মি স্কুলে শিক্ষকতার জন্য আবেদন করতে পারবেন। এই পরীক্ষায় সফল হলে ইস্যুর দিন থেকে ৩ বছর পর্যন্ত এই স্কোরকার্ড বৈধ থাকবে।

প্রাইমারি টিচার পদের ক্ষেত্রে– মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সঙ্গে ৫০ শতাংশ নম্বর নিয়ে বিএড/ ৪ বছরের ইন্টিগ্রেটেড বিএড অথবা ২ বছরের ডিএলএড পাশ হতে হবে।

টিজিটি পদের ক্ষেত্রে– মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সঙ্গে ৫০ শতাংশ নম্বর নিয়ে বিএড পাশ হতে হবে।

পিজিটি টিচার পদের ক্ষেত্রে– মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সঙ্গে ৫০ শতাংশ নম্বর নিয়ে বিএড পাশ হতে হবে।

বয়স হতে হবে ১-৪-২০২১ তারিখের হিসেবে ৪০ বছরের মধ্যে। তবে অন্তত ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৫৭ বছরের মধ্যে।

প্রার্থীবাছাই হবে দুটি পার্টে। যাঁরা কেবলমাত্র প্রথম পার্টে সফল হবেন তাঁরা কেবলমাত্র প্রাইমারি টিচার পদের জন্য বিবেচিত হবেন।

আবেদন করবেন অনলাইনে https://register.cbtexams.in/AWES/Registration/ ওয়েবসাইটের মাধ্যমে, ২৮ জানুয়ারির মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। পরীক্ষার ফি বাবদ দিতে হবে ৩৮৫ টাকা। অনলাইনে ফি পেমেন্ট করবেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *