৮৬ ম্যানেজার ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ম্যানেজার পদে ৮৬ জনকে নিচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (এনএএলসিও)। নিয়োগ হবে ডেপুটি জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার, গ্রুপ জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইত্যাদি পদে, এইচআরডি, এইচ অ্যান্ড এ, সিস্টেমস, সিভিল, ল, ফিনান্স প্রভৃতি ডিপার্টমেন্টে।
পদ অনুযায়ী- প্রার্থীদের: যে কোন শাখার ডিগ্রিধারী সঙ্গে সংশ্লিষ্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/ ইঞ্জিনিয়ারিং ডিগ্রী সঙ্গে সংশ্লিষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা/ ডিগ্রী ও আইনের ডিগ্রি/ চার্টার্ড বা কস্ট অ্যাকাউন্ট্যান্ট/ সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রি বা সমতুল ডিপ্লোমা সঙ্গে উপযুক্ত সার্টিফিকেট অফ কম্পিটেন্সি/এম.এসসি. (কেমিস্ট্রি) বা এআইসি/ এম.এসসি (জিওলজি)/ ইঞ্জিনিয়ারিং বা যে কোনও ডিগ্রি – ইত্যাদি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
পদ অনুযায়ী- বয়স: ৫৪/ ৪৮/ ৪৫/ ৪১/ ৩৮/ ৩৫ বছরের মধ্যে। মাইনে: লেভেল ১৩, ১২, ১১, ৯ এবং ৮ অনুযায়ী। অভিজ্ঞতা থাকতে হবে: ২৩/ ২০/ ১৭/ ১৪/ ১১/ ৮/ ৫ বছরের।
প্রার্থিবাছাই হবে দরখাস্তে প্রদত্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতা অর্জনে পাওয়া নম্বর ইত্যাদির ভিত্তিতে। ডাক্তারি পরীক্ষায় সফলদের নিয়োগ হবে দেশ জুড়ে ন্যালকো-র প্রতিষ্ঠানগুলোতে।
কোনও দরখাস্তের ফি দিতে হবে না।
পদটিতে আবেদন করার সময় প্রার্থীদের ওই পদে নিয়োযিত থাকতে হবে। ওপরের মতো যোগ্যতার ভারতীয় প্রার্থীরা আবেদন করবেন অনলাইনে www.nalcoindia.com ওয়েবসাইটের মাধ্যমে, ৭ ডিসেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তি নং 10210112. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

