defence service staff collegeCentral Government Police/Defence 

ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে ৮৩

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, ড্রাইভার সহ বিভিন্ন পদে ৮৩ জনকে নিচ্ছে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে। নিয়োগ হবে গ্রুপ-সি সিভিলিয়ন পদে।

স্টেনোগ্রাফার: শূন্যপদ ৪টি। উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে স্টেনোগ্রাফিতে মিনিটে ৮০টি শব্দের গতি থাকা চাই। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

লোয়ার ডিভিশন ক্লার্ক: শূন্যপদ ১০টি। উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে টাইপিংয়ে ইংরেজিতে মিনিটে ৩৫টি, হিন্দিতে মিনিটে ৩০টি শব্দের গতি থাকা চাই। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

সিভিলিয়ন মোটর ড্রাইভার: শূন্যপদ ৭টি। উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ভারি গাড়ি চালানোর লাইসেন্স ও ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

সুখানি: শূন্যপদ ১টি। উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে সুইমিং সার্টিফিকেট ও ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

কার্পেন্টার: শূন্যপদ ১টি। উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা অথবা আইটিআই পাশ ও ২ বছরের অভিজ্ঞতা থাকে চাই। বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

মাল্টি টাস্কিং স্টাফ: শূন্যপদ ৬০টি। মাধ্যমিক পাশ হতে হবে। বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, স্কিল/ ফিজিক্যাল টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন http://dssc.gov.in ওয়েবসাইটে। দরখাস্ত ও অ্যাকনলেজমেন্টের নির্ধারিত জায়গায় ১ কপি করে স্বপ্রত্যয়িত ছবি সেঁটে দেবেন। সঙ্গে দেবেন বয়স, যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট/ওবিসি সার্টিফিকেট ইত্যাদির স্বপ্রত্যয়িত জেরক্স। এছাড়া দেবেন নিজের নাম-ঠিকানা লেখা ও ২২ টাকার ডাকটিকিট সাঁটা ১০x ২২ সেমি মাপের একটি অতিরিক্ত খাম। এগুলি অন্য একটি খামে ভরে দরখাস্ত পাঠাবেন ২২ মে-র মধ্যে। এই ঠিকানায়: The Commandant, Defence Services Staff College, Wellington (Nilgiris) – 643 231, Tamil Nadu. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment