TypingPrivate/IT Jobs 

বিশাখাপত্তনম পোর্ট ট্রাস্টে ৮ অপারেটর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডেটা এন্ট্রি অপারেটর পদে ৮ জনকে নিচ্ছে বিশাখাপত্তনম পোর্ট ট্রাস্টে। ১ বছরের চুক্তিভিত্তিতে নিয়োগ হবে সংস্থার রিসার্চ ও প্লানিং ডিভিশনে।

অন্তত ৭০ শতাংশ নম্বর সহ কম্পিউটার সায়েন্সের বিএসসি অথবা কম্পিউটারের ব্যাচেলর ডিগ্রিধারীরা ডেটা এন্ট্রির কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে এবং মিনিটে ৪৫টি শব্দ টাইপের গতি থাকলে আবেদন করতে পারেন।

বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে মাসে ২০,০০০ টাকা।

প্রার্থীবাছাই হলে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে ৩ এপ্রিল সকাল ১১টা থেকে।

আবেদন করবেন সম্পূর্ণ জীবনপঞ্জি (বায়োডেটা) দিয়ে। সঙ্গে নেবেন ২ কপি পাসপোর্ট মাপের ছবি, যাবতীয় প্রমাণপত্রের মূল ও সেসবের ২ কপি জেরক্স। এগুলি সঙ্গে নিয়ে ওপরে বলা দিন ও সময়ে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবেন এই ঠিকানায়: Office of JOINT DIRECTOR, Room No.48, 4th floor, Administrative Office Building (AOB), Phone: (0891) 2873200 / 2873447. এই নিয়োগের নোটিশ নং: IRNP/JD/Rect/2021, dt.17.03.2021. আরও বিস্তারিত জানতে পারবেন https://vizagport.com/ ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment