assistantCentral Government Government Jobs 

ন্যাশনাল ইনস্টিটিউটে ৮১ সায়েন্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সায়েন্টিস্ট ও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে ৮১ জনকে নিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেক্ট্রনিক্স এন্ড ইনফর্মেশন টেকনোলজিতে। নিয়োগ হবে কম্পিউটার সায়েন্স, ইনফর্মেশন টেকনোলজি ও ইলেক্ট্রনিক্স শাখায়। উল্লেখ্য এই নিয়োগের খবর আগে প্রকাশিত হয়েছিল। কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের শেষ তারিখ ও শূন্যপদের সংখ্যা বাড়িয়েছে।

সায়েন্টিস্ট-বি: শূন্যপদ ১৮টি। সংশ্লিষ্ট শাখার এমএসসি/ এমসিএ/ ডোয়েক থেকে ‘বি’ লেভেল/ এম ই/ এম টেক/ বি ই/ বি টেক/ এএমআইই ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৬৩টি। সংশ্লিষ্ট শাখার এমএসসি/ এমএস/ এমসিএ/ বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে কলকাতা, আগরতলা, গুয়াহাটি সহ বিভিন্ন কেন্দ্রে।

আবেদন করবেন অনলাইনে https://nielit.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৯ জুলাইয়ের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৮০০ (তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের ক্ষেত্রে ৪০০) টাকা। ফি জমা দেবেন অনলাইনে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: NIELIT/NDL/STQC/2020/1. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।
আবেদনপত্র পূরণের তথ্যের জন্য ক্লিক করুন: এখানে

শূন্যপদ বাড়ার বিজ্ঞপ্তির জন্য ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment