৬১ ম্যানেজমেন্ট ট্রেনি ও ম্যানেজার নিচ্ছে মিশ্র ধাতু নিগম লিমিটেড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজমেন্ট ট্রেনি, ম্যানেজার পদে ৬১ জনকে নিচ্ছে মিশ্র ধাতু নিগম লিমিটেডে। নেওয়া হবে বি.ই/ বি.টেক., এবং এমবিএ পাশ প্রার্থীদের থেকে।
ম্যানেজমেন্ট ট্রেনি: মেটালার্জি, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, সিরামিক ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিনিস্ট্রেশন/ এইচআর, সিভিল এবং সেফটি ডিসিপ্লিনে মোট শূন্যপদ ৫৩টি। ৬০ শতাংশ নম্বর নিয়ে বি.ই/ বি.টেক. অথবা বি.ই/ বি.টেক. এবং MA(IR&PM)/ MSW(IR&PM)/ MBA (HR)/ সমতুলে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: মেটিরিয়ালস ম্যানেজমেন্ট, কর্পোরেট কমিউনিকেশন, মেডিক্যাল এবং আইটি ডিসিপ্লিনে মোট শূন্যপদ ৬টি। ৬০ শতাংশ নম্বর নিয়ে বি.ই/ বি.টেক. এবং মেটিরিয়ালস ম্যানেজমেন্টে এমবিএ/ মেটিরিয়ালস ম্যানেজমেন্টের পিজি ডিপ্লোমা। অথবা ৫৫ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন এবং পাবলিক রিলেশন/ জার্নালিজম/ ম্যাস কমিউনিকেশনের ডিপ্লোমা। অথবা স্টেট বা ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলে রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার। অথবা ৬০ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন -এর বি.ই/ বি.টেক. হতে হবে।
ওপরের দুটি পদের ক্ষেত্রে ১-১-২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।
ম্যানেজার: অটোমেশন, মেকানিক্যাল ডিসিপ্লিনে মোট শূন্যপদ ২টি। ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং -এর বি.ই./ বি.টেক.। অথবা ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যালের বি.ই/ বি.টেক. হতে হবে। বয়স ৪০ বছরের মধ্যে। মাইনে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
ফি বাবদ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে হবে ১০০ টাকা। তবে তফশিলি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন অনলাইনে https://midhani-india.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ জানুয়ারির মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

