rare eathCentral Government Government Jobs 

আইআরইএল (ইন্ডিয়া) লিমিটেডে ৫৪ ট্রেনি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা ট্রেনি, জুনিয়র সুপারভাইজর সহ বিভিন্ন ডিসিপ্লিনে ৫৪ জনকে নিচ্ছে আইআরইএল (ইন্ডিয়া) লিমিটেডে। নিয়োগ হবে ফিন্যান্স, হিউম্যান রিসোর্স, রাজভাষা সহ বিভিন্ন ডিসিপ্লিনে।

(পোস্ট কোড: PC1) গ্র্যাজুয়েট ট্রেনি (ফিন্যান্স): শূন্যপদ ৭টি। মোট অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ সিএ ইন্টারমিডিয়েট/ সিএমএ ইন্টারমিডিয়েট/ কমার্সের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
(পোস্ট কোড: PC2) গ্র্যাজুয়েট ট্রেনি (হিউম্যান রিসোর্স): শূন্যপদ ৬টি। মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
(পোস্ট কোড: PC3) ডিপ্লোমা ট্রেনি (মাইনিং/ কেমিক্যাল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ সিভিল): শূন্যপদ ১৮টি। মোট অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ সংশিষ্ট ডিসিপ্লিনের ৩ বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।

ওপরে বলা পদগুলির ক্ষেত্রে শুরুতে ১ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ৩০,৮৫০ টাকা। সফল ট্রেনিং শেষে নিয়োগ হলে মাইনে ২৫,০০০ – ৪৪,০০০ টাকা। বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে।

(পোস্ট কোড: PC4) জুনিয়র সুপারভাইজর: শূন্যপদ ১টি। হিন্দির মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে ইংলিশ একটি মূল বা ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ে থাকলে অথবা ইংলিশের মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে হিন্দি একটি মূল বা ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে হিন্দি থেকে ইংলিশ বা ইংলিশ থেকে হিন্দিতে ট্রান্সলেশনের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। মূল মাইনে ২৫,০০০ – ৪৪,০০০ টাকা। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

(পোস্ট কোড: PC5) পার্সোনাল সেক্রেটারি: শূন্যপদ ২টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে ইংলিশ একটি মূল বা ঐচ্ছিক বিষয়ে হিসেবে পরে থাকলে এবং স্টেনোগ্রাফি স্কিল সহ ইংলিশ টাইপিংয়ে মিনিটে ৪০টি শব্দের গতি থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। মাইনে ২৫,০০০ – ৪৪,০০০ টাকা। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

(পোস্ট কোড: PC6) ট্রেডসম্যান ট্রেনি (আইটিআই) ফিটার/ ইলেক্ট্রিশিয়ান/ অ্যাটেন্ড্যান্ট অপারেটর – কেমিক্যাল প্ল্যান্ট: শূন্যপদ ২০টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই/ এনএসি সার্টিফিকেটধারীরা হলে এবং ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

অ্যাটেন্ড্যান্ট অপারেটর – কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডের ক্ষেত্রে — মাধ্যমিক পাশ প্রার্থীরা অ্যাটেন্ড্যান্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট) ট্রেডের আইটিআই/ এনএসি সার্টিফিকেটধারীরা হলে অথবা মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা কেমিস্ট্রি একটি বিষয় নিয়ে পরে থাকলে এবং ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। শুরুতে ২ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন প্রথম বছর স্টাইপেন্ড মাসে ২০,০০০ টাকা এবং দ্বিতীয় বছর মাসে ২১,০০০ টাকা। সফল ট্রেনিং শেষে মূল মাইনে ২২,০০০ – ৮৮,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট/ ট্রেড টেস্ট/ কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ও সাইকোমেট্রিক টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে http://www.irel.co.in ওয়েবসাইটের মাধ্যমে, ৫ অক্টোবরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৪০০ টাকা। জমা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: No.CO/HRM/07/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

Related posts

Leave a Comment